আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৯ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৯ ডিসেম্বর

ছবিঃ এলএবাংলাটাইমস

শুক্রবার (৯ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এর কোয়ার্টার-ফাইনাল শুরুর প্রথমদিনে মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা-নেদারল্যান্ডস।

এদিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর ক্রোয়েশিয়া। ‘হেক্সা’ মিশন পরিপূর্ণ করতে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে, আর ক্রোয়াটদের ডিঙাতেই হবে শেষ আটের লড়াই। একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে ব্রাজিল। যার শেষ আট বিশ্বকাপেই অন্তত কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। এর মাঝে ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা ঘরে তোলে তারা। ১৯৯৮ সালে হয়েছিল রানার্সআপ আর ২০১৪ সালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয়ে সেমিফাইনালেই থামে ব্রাজিলের দৌঁড়। বিপরীতে এই নিয়ে বিশ্বকাপের মাত্র ষষ্ঠ আসর খেলছে ক্রোয়েশিয়া। বিশ্ব সেরার মঞ্চে তাদের সর্বোচ্চ সাফল্য গত রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হওয়া। যেখানে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় তারা। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার শেষ ১১ ম্যাচে যা একমাত্র পরাজয়। অর্থাৎ বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতে অপরাজিত ক্রোয়েশিয়া।

এই দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী বেলা ১১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। লিওনেল মেসির অধীনে উড়ছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেলেও পরের তিন ম্যাচে আলবিসেলেস্তেরা ফিরেছে তাদের চিরচেনা রূপে। ৩৬ বছরের দুঃখ ঘুচিয়ে শিরোপা জয়ের পথে এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মেসিরা। যেখানে তাদের ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক রোমেরো। বিশ্বকাপে এই দুই দলের দেখায় পরিসংখ্যান সমানে সমান। বিশ্বকাপে এই দুই দলের পাঁচ দেখায় দুটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এবং এক ম্যাচ ড্র হয়েছে। আর এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে এগিয়ে আছে নেদারল্যান্ডস। ১৯৭৪ সালে এই দুই দলের প্রথম দেখায় ৪-১ গোলে সহজ জয় পেয়েছিল ডাচরা। ১৯৭৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল জোহান ক্রুইফটের দল। মাঝে ১৯৭৮ এবং ১৯৭৯ সালের দেখায় জয় পায়নি ডাচরা। ১৯৭৮ বিশ্বকাপ ফাইনালে ডাচদের কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এর পরের চার দেখায় আর্জেন্টিনার বিপক্ষে হারের মুখ দেখেনি নেদারল্যান্ডস। তবে দুই দলের শেষ দেখায় ২০১৪ সালে পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় করে ফাইনালের টিকিট কেটেছিল মেসির দল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত