আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টাইব্রেকারে ডাচদের বিদায় করে সেমিতে মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে ডাচদের বিদায় করে সেমিতে মেসির আর্জেন্টিনা


এই ম্যাচ যে এত রং বদলাবে কে জানত! কে জানত ৮২ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলে গিয়ে থাকা ম্যাচে নেদারল্যান্ডস অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াবে! বাকি সময়ে ২ গোল শোধ করে ডাচটা ঠিকই অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল ম্যাচটা। তারপর টাইব্রেকার।

সেখানেও কত নাটক! নেদারল্যান্ডসের দুই পেনাল্টি ঠেকিয়ে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তৃতীয় শটে গোল পায় ডাচরা। আর্জেন্টিনা গোল পায় প্রথম তিন শটেই। কিন্তু এনজো ফার্নান্দেজ চতুর্থ শটটা বাইরে মারায় আবার জমে উঠে টাইব্রেকার। ডাচরা চতুর্থ ও পঞ্চম দুটি শটেই গোল করে। ফলে লাওতারো মার্তিনেজের নেওয়া পঞ্চম শটটা হয়ে উঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক। এবার আর ভুল করেন লাওতারো। তাঁর শট নেদারল্যান্ডের জালে যেতেই উচ্ছ্বাসে মেতে উঠেন মেসিরা। ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে। যেখানে মেসিদের প্রতিপক্ষ আগের ম্যাচে ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া।

অথচ ম্যাচের নির্ধারিত সময়ের বেশিরভাগটা আর্জেন্টিনাই এগিয়ে ছিল। আর সেটা লিওনেল মেসির কল্যানে। প্রতি ম্যাচেই এমন মুহূর্তের অপেক্ষায় থাকে আর্জেন্টিনা। মেসি অসাধারণ কোনো পাস দিয়ে গোল করাবেন, কিন্তু নিজেই করবেন অবিশ্বাস্য কোনো গোল।

নেদারল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে সেই মুহূর্তটা এলো ৩৫ মিনিটে। ডান দিক দিয়ে গড়ে ওঠা আক্রমণে বল নিয়ে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। তারপর একটু বাঁ দিকে গিয়ে অসাধারণ এক পাস বাড়ান সতীর্থ নাহুয়েল মলিনার দিকে। দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান মলিনা। শুধু গোল করিয়েই ক্ষান্ত দেননি মেসি, পরে ৭৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজেও করেছেন একটা গোল। ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ১০০১তম ম্যাচে যেটি তাঁর ৭৯০তম গোল। বিশ্বকাপে এ নিয়ে তাঁর গোল হলো ১০টি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়েছেন মেসি।

ম্যাচটা তখন আর্জেন্টিনার হাতের মধ্যে। কিন্তু সেই ম্যাচের আবহটাই বদলে যেতে শুরু করে ৮৩ মিনিটে ভাউট বেগহোর্স্টের গোলে। বাঁ দিক থেকে স্টিভেন বের্গহোইসের করা দারুণ এক ক্রসে লাফিয়ে উঠে হেড করেন বেসিকতাসের ফরোয়ার্ড বেগহোর্স্ট। বল আর্জেন্টিনার জালে! ২-১।

ওই গোলেই চাঙ্গা হয়ে উঠা নেদারল্যান্ডস জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে পরের গোলটার জন্য। অস্থির করে ফেলে আর্জেন্টাইন রক্ষণভাগকে। তবে পাল্লা দিয়ে কমতে থাকা ম্যাচের ঘড়িতে সময়ই। ১০ মিনিট যোগ হওয়া সময়ের একেবারে শেষদিকে এসে বড় ভুলটা করে আর্জেন্টিনা। ডি-বক্সের সীমানা ঘেষে নাথান আকেকে ফাউল করে ডাচদের ফ্রি-কিক দেন মেসি। অবিশ্বাস্য ব্যাপারটা ঘরে ২২ গজ দূরের ওই ফ্রি-কিক থেকে। টন কপমাইনার্স উড়িয়ে শট না মেরে গড়িয়ে পাস থেকে জটলার মধ্যে বেগহোর্স্টকে। তাঁর শট যায় আর্জেন্টিনার জালে, ২-২!

অতিরিক্ত ৩০ মিনিটে নিরাপদ খেলার চেষ্টা করেছে দুই দলই। তবে এর মধ্যে ডাচরা দুটি শট নিয়েছে আর্জেন্টিনার গোলমুখে, দিবু মার্তিনেজের হাতেই গেছে সেই শট। আর্জেন্টিনাও সুযোগ পেয়েছিল একাধিক। তবে বদলি নামা লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজের শট লক্ষ্য পৌঁছায়নি। তারপর শুরু টাইব্রেকার নাটক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত