আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১০ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১০ ডিসেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

আজ শনিবার (১০ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এর কোয়ার্টার-ফাইনালে মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে মরক্কো-পর্তুগাল এবং ফ্রান্স-ইংল্যান্ড।

এদিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মরক্কো এবং পর্তুগাল। এখন পর্যন্ত স্বপ্নের মতো বিশ্বকাপ কাটছে মরক্কোর। প্রথমবারের মতো বিশ্ব সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। কখনো বৈশ্বিক আসরে ফাইনাল খেলতে না পারা পর্তুগালও আছে দারুণ ছন্দে। মুখোমুখি লড়াইয়ে সমানে-সমান পর্তুগাল ও মরক্কো। অবশ্য মরক্কোর জন্য স্বস্তির বিষয়টি হলো পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের কাছ থেকে একটি গোলও হজম করতে হয়নি তাদের। কানাডার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচটাতেও একটি গোল ছিল আত্মঘাতী। বিশ্বকাপে দুইবারের মুখোমুখি লড়াই থেকেও প্রেরণা নেওয়ার মতো উদাহরণ তাদের আছে। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ৩-১ গোলে পর্তুগালকে হারিয়েছিল মরক্কো। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে অবশ্য গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে তারা হার দেখেছিল।

এই দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী বেলা ১১টায় আল বায়্যিত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ইংল্যান্ড। ফিফা ফুটবল বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এই দুই দলের ফুটবল লড়াইটা শুরু ১৯২৩ সাল থেকে। এখন পর্যন্ত মোট ৩১ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ১৭ বার আর ফ্রান্স ৯ বার। ম্যাচ ড্রয়ে গড়িয়েছে পাঁচবার। দুই দলের প্রথম ছয় দেখায় ছয় জয়ই ইংল্যান্ডের। তবে কালক্রমে নতুন শতকে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ২০০০ সাল থেকে মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এরপর ছয় জয় ফ্রান্সের আর প্রীতি ম্যাচে এক জয় ইংলিশদের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত