আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

২০১৮ বিশ্বকাপের সাথে এবারের বিশ্বকাপের মিল পাচ্ছেন অলিভিয়ের জিরু

২০১৮ বিশ্বকাপের সাথে এবারের বিশ্বকাপের মিল পাচ্ছেন অলিভিয়ের জিরু

অলিভিয়ের জিরু

গত দুই বিশ্বকাপে শিরোপাধারী দলগুলো ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। কাতারের আসর শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে চোখ রাঙাচ্ছিল এমন পরিসংখ্যান। তবে সেমিফাইনালে জায়গা করে নিয়ে দিদিয়ের দেশমের শিষ্যরা দেখিয়ে দিল মাঠের ফুটবলই সব, পরিসংখ্যানে যায় আসে না কিছুই। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বর্তমান দলের সঙ্গে রাশিয়াতে শিরোপা উঁচিয়ে ধরা দলটির মিল দেখছেন অলিভিয়ের জিরু।

শনিবার রাতে আল বাইত স্টেডিয়ামে আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ইংলিশদের ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই অর্ধে তাদের পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন আহেলিয়া চুয়ামেনি ও জিরু। থ্রি লায়ন্সদের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন। ম্যাচের ৮৪তম মিনিটে স্কোরলাইন ২-২ করার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু আরেকটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন টটেনহাম হটস্পার তারকা।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জিরু বলেন, 'আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম কারণ কেইন পেনাল্টি মিস করেছে, কিন্তু আমরা আমাদের সব উজাড় করে দিয়েছি ও জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি। এটা আমাকে ২০১৮ এর মানসিকতার কথা মনে করিয়ে দেয়। এই দলটা সেখানে (শেষ পর্যন্ত) পৌঁছানোর দাবিদার।'

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় ফরাসিরা। অবশিষ্ট সময়ে আপ্রাণ চেষ্টা করেও সেই গোল শোধ দিতে পারেননি এডেন হ্যাজার্ডরা। এদিকে চলতি আসরের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইংলিশদের পক্ষে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কেইন। এরপর ৭৮ মিনিটে গোল করে দলকে লিড এনে দিন জিরু। তবে এই দুই লড়াইয়ের মিল খুঁজে পাচ্ছেন এই ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তিনি বলেন, 'আজ রাতের ম্যাচ আমাকে ২০১৮ (বিশ্বকাপের) বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে। আমরা জান প্রাণ দিয়ে লড়েছি। তারা ম্যাচে ফিরে এসেছিল, বিশ্বাস করা শুরু করেছিল কিন্তু আমরা দেখিয়েছি কাউন্টার অ্যাটাকে আমরা ভয়ংকর হতে পারি।'

আগামী ১৪ ডিসেম্বর দিবাগত রাতে আল খোরের আল বাইত স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। শেষ চারের এই বাধা পার করতে পারলে টানা দ্বিতীয় ফাইনাল খেলার গৌরব অর্জন করবে দেশমের শিষ্যরা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত