আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পর্তুগাল কোচের অনুশোচনা নেই রোনালদোকে নিয়ে

পর্তুগাল কোচের অনুশোচনা নেই রোনালদোকে নিয়ে

কী জিতেননি ক্রিস্টিয়ানো রোনালদো?

লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপ—সবই জিতেছেন। কেবল বিশ্বকাপটাই ছুঁয়ে দেখতে পারেননি। অধরা সেই স্বপ্ন পূরণ করার জন্য কাতার বিশ্বকাপটাই ছিল তাঁর শেষ সুযোগ। এবারও পারলেন না পর্তুগিজ তারকা। মরক্কোর ইতিহাস গড়ার রাতে পর্তুগালের বিদায় নিতে হয়েছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে তারা হেরেছে ১-০ গোলে।

রোনালদো এখনো ঘোষণা দেননি যে তিনি আর বিশ্বকাপ খেলবেন না। তবে ৩৭ বছর বয়সী রোনালদো ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, এটা ভাবার লোক খুব বেশি পাওয়া যাবে বলে মনে হয় না। ২০২৬ বিশ্বকাপে তাঁর বয়স হয়ে যাবে ৪১ বছর। এই বিশ্বকাপেই দেখা গেছে রোনালদো বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। সেদিক বিবেচনায় কাতারই রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ধরে নেওয়া যায়।

নিজের শেষ বিশ্বকাপে রোনালদোর একটু বাড়তি অনুপ্রাণিত থাকারই কথা ছিল, তবে সেটা হয়নি। কাতার বিশ্বকাপ তাঁকে দিয়েছে তিক্ত এক অভিজ্ঞতা। শেষে ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ও শেষ আটের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে তাঁকে শুরুর একাদশেই রাখেননি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস।

মরক্কোর বিপক্ষে রোনালদো মাঠে নামেন ৫২ মিনিটে। ততক্ষণে ১-০ গোলে পিছিয়ে পর্তুগাল। রোনালদো শুরু থেকেই একাদশে থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত, এমন একটা আলোচনা আছে ফুটবল মহলে। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে সান্তোসের দিকেও রোনালদোকে শুরু থেকে না খেলানো নিয়ে প্রশ্ন ধেয়ে আসে।

সে প্রশ্নের উত্তরে অবশ্য সান্তোস বলেছেন, ‘আমার মনে হয় না রোনালদোকে শুরু থেকে খেলালে ম্যাচের ফল বদলে যেত। সুইজারল্যান্ডের বিপক্ষে এই দলটাই দারুণ ফুটবল খেলেছে। রোনালদো দুর্দান্ত একজন ফুটবলার। সে তখনই মাঠে নেমেছে, যখন আমরা তার প্রয়োজন অনুভব করেছি। এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনালদো মাঠে ছেড়েছেন কাঁদতে কাঁদতে। এমনিতেই শেষ বিশ্বকাপ, সঙ্গে শুরু থেকে না খেলতে পারার আক্ষেপে-হতাশ পর্তুগিজ তারকা আর নিজেকে ধরে রাখতে পারেননি। বিমর্ষ ছিলেন পর্তুগাল কোচ সান্তোসও। আট বছর ধরেই এই দলটার সঙ্গে আছেন তিনি।

কৌশলের কারণে রোনালদোকে শুরু থেকে না খেলাতে পেরে হতাশ তিনি নিজেও। ম্যাচ শেষে সে হতাশা লুকাননি সান্তোস, ‘দলের স্বার্থে আমি আমার মনের কথা শুনতে পারি না, আমাকে মাথা দিয়ে ভাবতে হবে। এই হারে সবচেয়ে বেশি হতাশ হয়েছে, এমন দুজন ব্যক্তিকে যদি বেছে নিতে হয়, তাহলে তার একজন আমি, অন্যজন রোনালদো। অবশ্যই আমরা খুবই হতাশ। কিন্তু কোচ ও ফুটবলারদের কাজটাই এমন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত