আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচে ক্রোয়াটদের প্রাণভোমরা যে লুকা মদরিচ, সেটি না বললেও চলছে। প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ক্রোয়াট তারকার কাছে বিশেষ কিছুই। ক্রোয়েশিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে মদরিচের অভিষেক যে আর্জেন্টিনার বিপক্ষেই।

তারিখটা ১ মার্চ, ২০০৬। সুইজারল্যান্ডের বাসেলে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম মাঠে নামলেন ২০ বছর বয়সী মদরিচ। লিওনেল মেসিও তখন ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো ক্রাঞ্জকার ঝুঁকিটা নিয়েছিলেনই। মদরিচ তখন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবের উঠতি তারকা। জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ শুরু হতে তখনো মাস তিনেকের মতো বাকি। মদরিচ সেদিন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেই প্রমাণ করেছিলেন নিজের যোগ্যতা। তিনি যে ক্রোয়েশিয়ান ফুটবলের ভবিষ্যতের তারকা হতে চলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সেটার ভালোই ইঙ্গিত মিলেছিল।হোসে পেকারম্যানের আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়া ম্যাচটা জিতেছিল ৩–২ গোলে। তৃতীয় মিনিটে ইভান ক্লাসনিচের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। পরের মিনিটে কার্লোস তেভেজ সমতা ফেরানোর পর ৬ মিনিটে মেসির গোলে ২–১ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৫২ মিনিটে দারিও সরনা সমতা ফেরান। ম্যাচের যোগ করা সময়ে দারিও সিমিচের গোলে ক্রোয়েশিয়া ম্যাচটা জিতে যায়।

বাসেলের সেই ম্যাচের পর কেটে গেছে ১৬ বছর। সেই তরুণ লুকা মদরিচ এখন ক্রোয়েশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা। ব্রাজিলের সঙ্গে খেলা ম্যাচটি ছিল মদরিচের ১৬০তম আন্তর্জাতিক ম্যাচ। টটেনহামে খেলেছেন, এখন আছেন রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। জিতেছেন ব্যালন ডি’অর। দেশের হয়ে গোল করেছেন ২৩টি, গোলে সহায়তা ১৬টি। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩–০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। সে ম্যাচে আর্জেন্টাইন গোলকিপার উইলি কাবায়েরোর ভয়ংকর এক ভুলে গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে মদরিচ দূরপাল্লার শটে করা দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনার বিপর্যয় বাড়িয়েছিলেন। ম্যাচটা ক্রোয়েশিয়া জিতেছিল ৩–০ গোলে। এবার আর গ্রুপ পর্ব নয়, একেবারে সেমিফাইনালে মুখোমুখি দুই দল। ম্যাচটি ক্রোয়েশিয়ার চার বছর আগের স্মৃতি ফিরিয়ে আনার, আর্জেন্টিনার জন্য ‘প্রতিশোধ’ নিয়ে শিরোপার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। ১৬ বছর আগের স্মৃতি মদরিচের মনে এ ম্যাচে না এসে পারেই না!


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত