আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসির জন্য ডিফেন্স সাজাচ্ছে ক্রোয়েশিয়া

মেসির জন্য ডিফেন্স সাজাচ্ছে ক্রোয়েশিয়া

মেসির মতো খেলোয়াড় যখন প্রতিপক্ষ দলে থাকে, তখন কোনো কোচই নিশ্চিন্ত থাকতে পারেন না। তার মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জন্য আলাদা করে পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষ দলের কোচকে। ক্রোয়েশিয়ান কোচ জল্গাতকো দালিচও সেমিফাইনালে মেসিকে রুখে দিতে ছক কষছেন। ক্রোয়াট কোচের মতে, আর্জেন্টাইন তারকাকে ঠেকাতে হলে ডিফেন্স লাইনআপকে সুশৃঙ্খল হতে হবে।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে ক্রোয়েশিয়া। সেমিতে এখন তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে হলে লুকা মডরিচদের হারাতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে। আর সে লক্ষ্য অর্জন করার জন্য ম্যাচে লিওকে অকার্যকর করে দিতে চান দালিচ। কোয়ার্টার ফাইনালে নেইমারকে ঠেকাতে কাজে লেগেছে কোচের পরিকল্পনা। সেমিতেও মেসির বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করতে চান ক্রোয়েশিয়ার কোচ। 'মেসিতে আমরা সতর্ক আছি। তবে তাকে রুখতে আলাদা করে কাউকে নির্দিষ্ট করছি না। আমরা জানি, সে কত দ্রুতগতিতে খেলে। তাকে ঠেকাতে হলে আমাদের ডিফেন্ডারদের আরও সুশৃঙ্খল হতে হবে। আমরা ব্রাজিলের বিপক্ষে যে কৌশল নিয়েছিলাম, সেমিফাইনালে সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভয়ের কিছু থাকবে না।'

সেমিফাইনালের মতো ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে চুলচেরা বিশ্নেষণ করে দলগুলো। শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা থাকে। ক্রোয়েশিয়াও আর্জেন্টিনার ম্যাচের ভিডিও কাটাছেঁড়া করছে, 'আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলার ধরন পুঙ্খানুপুঙ্খ বিশ্নেষণ করে মাঠে নামব আমরা। লিওনেল মেসি নিঃসন্দেহে দলটির সেরা খেলোয়াড়। দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের দলকে সব সময় এগিয়ে নেন তিনি। মেসি ছাড়াও আর্জেন্টিনার কাছে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, যাদের আমরা বিপজ্জনক মনে করি। নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে তারা। এতেই বোঝা যায়, পেনাল্টি শুটআউটেও যথেষ্ট পারদর্শী মেসিরা। তাই সেমিফাইনাল জিততে হলে আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।' আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত