আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপে মাইলফলকের হাতছানি মেসির

বিশ্বকাপে মাইলফলকের হাতছানি মেসির

মেসি মানেই ফুটবল শিল্প। বাঁ পায়ের জাদুকরি শট। গোল করা ও করানোর কারিগর। এই গ্রহে ফুটবলের একজন নক্ষত্র তিনি। যে নক্ষত্র কাতার বিশ্বকাপে দুর্নিবার। প্রতিটি ম্যাচে জমাট খেলা উপহার দিচ্ছেন তিনি। কাতারে পাঁচটি ম্যাচ খেলে চারটি গোল করেছেন। আরও দুটি গোল করাতে সরাসরি অবদান রেখেছেন। বিশ্বকাপে নিজের আগের সাফল্যকেও ছাপিয়ে গেছেন আর্জেন্টিনার এ সুপারস্টার। ৩৫ বছর বয়সী মেসির সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন ফুটবল ইতিহাসের সেরা তারকারাও। পেলে, ম্যারাডোনা অথবা দ্য ফেনোমেনন খ্যাত ব্রাজিলের রোনালদোও বিশ্বকাপে যে সাফল্যের দেখা পাননি, সেই কীর্তিই কি গড়তে যাচ্ছেন মেসি? বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দু'বার টুর্নামেন্ট সেরার নতুন মাইলফলক গড়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন লা আলবেসেলেস্তে দলের এ প্রাণভোমরা। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে পারলেই মেসির হাতে উঠতে পারে আরও একটি গোল্ডেন বল।

কিংবদন্তি পেলে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন একবারই। ১৯৭০ বিশ্বকাপে। ১৯৫৮ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন ডিডি (ওয়ালদিয়র পেরেইরা)। পরের বিশ্বকাপে সেরা হয়েছিলেন গ্যারিঞ্চা। ম্যারাডোনা সেরা হয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপে, যে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোনালদো ১৯৯৮ আসরে টুর্নামেন্ট সেরা হলেও ২০০২ সালে পুরস্কারটি উঠেছিল জার্মান গোলরক্ষক অলিভার কানের হাতে। যদিও সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। রোনালদো জিতেছিলেন গোল্ডেন বুট। কারণ ফাইনালের আগেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্ধারণের ভোট হয়েছিল এবং পুরস্কারটি জেতেন গোলরক্ষক অলিভার কান।

চলতি আসরে চার গোলের সুবাদে এরই মধ্যে বিশ্বকাপে ১০ গোল করার বিরল কীর্তি গড়ে স্বদেশি বাতিস্তুতার পাশে জায়গা করে নিয়েছেন মেসি। টুর্নামেন্টে আরও গোল করে এককভাবে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও হাতছানি দিচ্ছে আর্জেন্টাইন প্লে-মেকারকে। আর্জেন্টিনা ফাইনালে উন্নীত হলে মেসি আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। এতে করে বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলে জার্মানির ম্যাথুসের (২৫ ম্যাচ) রেকর্ড নিজের করে নেবেন মেসি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড়ের রেকর্ডটিও তাঁর হাতের নাগালেই রয়েছে।

এ পর্যন্ত ২১০৪ মিনিট ম্যাচ খেলেছেন। ২২১৯ মিনিট বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডটি ইতালির পাওলো মালদিনির। চলতি আসর পর্যন্ত বিশ্বকাপ খেলা ফুটবলারদের সর্বোচ্চ (১০ গোল) গোলদাতা তালিকায় মেসির সঙ্গে রয়েছেন জার্মানির মুলার। কিন্তু জার্মানি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় লড়াইটি এখন দুই পিএসজি ফরোয়ার্ডের- মেসি ও এমবাপ্পের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কাতার আসরে ৫ গোল করে নিজের বিশ্বকাপ গোল ৯টিতে উন্নীত করেছেন ফ্রান্সের এমবাপ্পে। আর্জেন্টিনা ও ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে যেতে পারলে দুই ক্লাব সতীর্থের মধ্যে শুধু শিরোপাই নয়, বহুমুখী লড়াই হবে। ট্রফির সঙ্গে গোল্ডেন বল, আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ গোলের সংখ্যায়ও বারবার আলোচনায় আসবেন মেসি ও এমবাপ্পে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত