আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

দুর্নিবার আর্জেন্টিনা ফাইনালে

দুর্নিবার আর্জেন্টিনা ফাইনালে

শুধু উল্ক্কার মতো ছুটে চলা। পেছনে তাড়া করা প্রতিপক্ষের তিন খেলোয়াড়, সামনে দাঁড়িয়ে গোলরক্ষক। কোনো কিছুই আটকাতে পারেনি আলভারেজকে। তাঁর স্নায়ুতে তখন যেন প্রলয়ের ঝড়, শরীরে যেন ভর করেছে উসাইন বোল্ট! মাঝমাঠে মেসির কাছ থেকে বল পেয়ে আলভেরেজের গোলেই কেঁপে ওঠে লুসাইল। আনন্দের স্পন্দনে মরুর নিঝুম আকাশেও আর্জেন্টিনার জয়ধ্বনি। মেসির পেনাল্টি থেকে গোলের পর আলভারেজের ওই স্বপ্নের মতো গোল, যার ঘোর কাটতে না কাটতেই আরেকটি গোল সেই আলভারেজেরই। এমন শৌর্যের ম্যাচে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইতিহাস বলে, এ নিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনাল মঞ্চে লাতিনের এ দেশ। ইতিহাসের পাতায় কাল এটাও লেখা হয়েছে, এদিনের ম্যাচেই মেসি দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১১ গোলের রেকর্ড গড়েছেন।

আসলে এদিন বেশ গুছিয়ে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। ৪-৪-২ ফরমেশনে আলভারেজ আর মেসিকে সামনে রেখে এগিয়েছিলেন। মাঝমাঠ থেকে এদিন কিছুটা উপরে উঠে খেলতে থাকেন মেসি। কিন্তু ম্যাচ শুরুর পর ক্রোয়াটরাই তাদের স্বভাবগতভাবে মাঝমাঠের বল দখলে বেশি মনোযোগী হয়। দারুণ সব পাসিং আর প্লেসিংয়ে ৩০ মিনিট পর্যন্ত ক্রোয়াটরাই এগিয়ে ছিল। বরং আর্জেন্টিনার সুযোগ ছিল কাউন্টার অ্যাটাকে। আর তেমনই একটি সুযোগ চলে আসে ম্যাচের ৩২ মিনিটে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া আলভারেজকে আটকাতে গিয়ে লিভাকোভিচ ধাক্কা দিয়ে বসেন। গগনবিদারী চিৎকারে লুসাইলের গ্যালারি রায় দিয়ে দেয়- ওটা পেনাল্টি! রেফারির মতও ছিল তাই। রিপ্লেতে দেখা যায়, বল গ্রিপ করার সময় আলভারেজকে ধাক্কা দেন ক্রোয়াট গোলরক্ষক। এদিন নিজে থেকেই বল কুড়িয়ে নিয়ে নিভুল পেনাল্টি কিক নেন। এ নিয়ে মেসির বিশ্বকাপে গোলের সংখ্যা ৯ (এই বিশ্বকাপে ৫), যা কিনা কোনো আর্জেন্টাইনের সবচেয়ে বেশি। আগের ৮টি ছিল বাতিস্তুতার। এদিন তাঁকে ছাড়িয়ে যেতে সময় লাগেনি বেশি তাঁর।

একটি গোল খেয়েই যেন খেই হারিয়ে বসে ক্রোয়াটরা। ডিফেন্স ঢিলা দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। আর সে সুযোগেই মাঝমাঠ থেকে মেসির সেই মাপা পাস। তারপর আলভারেজ যে দৌড়টা দিলেন! ম্যাচের পর মিডিয়া সেন্টারে আর্জেন্টাইন সাংবাদিকরা বলাবলি করছিলেন- ছিয়াশি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার মাঝমাঠ থেকে দৌড়ে ওই গোলটির সঙ্গেই কেবল আলভারেজের কালকের গোলটি তুলনা করা যায়। যদিও ম্যারাডোনাকে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে এগিয়ে যেতে হয়েছিল। আর এদিন আলভারেজ ভাগ্যবান এ জন্যই যে, ডি-বক্সে দুই ডিফেন্ডারের পায়ে লেগে বল ফের তাঁর কাছে চলে আসে। তার পরও আলভারেজের এই গতি আর রিফ্লেক্সে ভীষণ খুশি সে দেশের মিডিয়া। তারা আরও মুগ্ধ, এত দিনে মেসি অন্তত একজন সহকারী পেয়েছেন; পাস দিলে যিনি কিনা গোল করতে পারেন। আলভারেজের দ্বিতীয় ও তৃতীয় গোলটিই যার উদাহরণ। ডি-বক্সের বাইরে থেকে অন্তত ছয় ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক থেকে যে পাসটি বাড়িয়েছিলেন মেসি, তা গোলমুখে ফেলতে বিন্দুমাত্র সংশয়ে ভুগতে হয়নি আলভারেজকে। মেসির এই ছন্দময় আর্জেন্টাইন ব্রিগেডকেই এবারের ফাইনাল ম্যাচেও দেখতে চান সবাই- তা ফাইনালের প্রতিপক্ষ যে-ই হোক না কেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত