আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, টসে জিতলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানের। চোট পেয়ে আগেই ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় খেলছেন তিনি। টেস্টে বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হলেন জাকির। সর্বশেষ অভিষেক হয়েছিল মোহাম্মদ নাঈমের।

জাকিরের অভিষেকের দিনে টেস্টে ফিরেছেন ইয়াসির আলী। দক্ষিণ আফ্রিকা সফরে খেলার পর বাংলাদেশের সর্বশেষ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিঠের চোটের কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলানো হয়েছিল এনামুল হককে। দলে জায়গা হয়নি মুমিনুল হকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। বেশ কিছু দিন ধরেই ফর্মের বাইরে থাকা সাবেক অধিনায়ক তাই নিজের প্রিয় মাঠ দিয়ে ফিরতে পারছেন না। প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি ওপেনার মাহমুদুল হাসানেরও। দুই দলই চট্টগ্রামে নামছে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব ছাড়াও খেলছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারত দলে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তিন স্পিনারের মতো দুই দলই নামছে দুই পেসার নিয়ে। ইবাদত হোসেন ও খালেদ আহমেদের বিপরীতে ভারত দলে আছেন উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। বাংলাদেশের তাসকিন আহমেদকে এ টেস্ট খেলানোর ঝুঁকি নেওয়া হবে না, গতকালই জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে বছরের শুরুতে নিউজিল্যান্ডকে হারালেও এরপর থেকে এ সংস্করণে বাংলাদেশ বিবর্ণই। এ টেস্টের আগে আরও সাতটিতে খেলে প্রাপ্তি মাত্র একটি ড্র।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত