আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ফাইনালই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: মেসি

ফাইনালই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: মেসি

ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু অর্জন করেছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। তবে এখনো বিশ্বকাপের ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি তার। সেই স্বপ্ন নিয়েই এবার কাতার বিশ্বকাপের শুরুটা করেছিলেন অধিনায়ক মেসি। গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ও সেমিফাইনাল পার করে স্বপ্নের শিরোপা পেতে আর এক ম্যাচ দূরে ৩৫ বছর বয়সী এ তারকা।

আগামী রোববার ফাইনালের মঞ্চে বিশ্বকাপ জেতার মিশন নিয়ে মাঠে নামবে আকাশি-সাদারা। তার আগে মেসি আরও একবার মনে করিয়ে দিলেন, আগামী ম্যাচটাই হতে যাচ্ছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। আর্জেন্টিনাকে নিজ ক্যারিয়ারের দ্বিতীয় বারের মতো ফাইনালে তুলে অধিনায়ক জানালেন, 'রোববারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকব। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।' মেসি যদিও বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, এবারই তার শেষ। তবু কোচ লিওনেল স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, আর্জেন্টাইন অধিনায়ক খেলবেন আরও অনেক দিন। তবে মেসির কথায় পরিষ্কার, পরের বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে।

বিশ্বকাপকে তিনি বিদায় বলছেন ফাইনালের মঞ্চে খেলে। এমন অর্জনে তিনি ভীষণ খুশি। মেসির ভাষ্যে, 'বিশ্বকাপ ক্যারিয়ারকে ফাইনাল দিয়ে শেষ করাটা দারুণ। আমি এটা অর্জন করতে পেরে ভীষণ খুশি। এই বিশ্বকাপে যে অভিজ্ঞতা হয়েছে আমার, মানুষজনের কী অভিজ্ঞতা হয়েছে, দেশের মানুষ যেভাবে এটা উদযাপন করছে, তা বেশ রোমাঞ্চকর।' সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, 'আমি দারুণ অনুভব করছি। জয়টা আমাদের জন্য সহজ ছিল না। তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে এসেছিলাম, কিন্তু সেখান থেকে দল নতুন করে শক্তি অর্জন করেছে। কারণ আমরা জানি এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা জানতাম তাদের কাছে অনেক বেশি বল থাকবে, কারণ তাদের মিডফিল্ডে দারুণ কিছু খেলোয়াড় আছে। আমরাও ভালোভাবে প্রস্তুত ছিলাম।'

ফাইনাল জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রতিশ্রুতি দিয়ে মেসি বলেন, 'প্রথম ম্যাচটা ছিল কঠিন ধাক্কা, তবে আমরা সেখান থেকে মানসিকভাবে আরও শক্তি জুগিয়েছি। বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলব, যেটা আমরা চেয়েছি। এটা আর্জেন্টিনার ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল, যেখানে আমি দ্বিতীয়টিতে খেলব। আশা করি এটি অন্যভাবে শেষ হবে। আমরা নিজেদের সবকিছু দিয়ে দিতে প্রস্তুত, জয়ের জন্য যা যা করা দরকার, তাই করব। এবার আমরা তা ঘটাতে চাই।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত