আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

তাইজুল ঝলকে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা

তাইজুল ঝলকে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা

ছবি: এলএবাংলাটাইমস

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে কিছুটা ভালো করলেও স্পিনে দুর্বল হয়ে যায় ব্যাটসম্যানরা। ষষ্ঠ ওভারে বল হাতে আসেন তাইজুল ইসলাম। এরপর থেকে ধীরে ধীরে রান কমে আসতে শুরু করে।

প্রথম সেশনটা অনেকটা ভালোই যায় টাইগারদের। ৩৫ বলের ব্যবধানে ৭ রান দিয়ে ৩ উইকেট উঠে আসে। লোকেশ রাহুলকে ২২ রান, শুভমান গিলকে ২০ এবং বিরাট কোহলিকে ১ রানে ফিরিয়ে দারুণ শুরু করে বোলাররা।পরে অবশ্য ১৪ ওভারে এসে ইনিংসেরই প্রথম ছক্কা মারেন ঋষভ পন্ত। পূজারা ও পন্তের জুটি অটুট থেকেই শেষ হয় প্রথম সেশন। মধ্যাহ্নবিরতির পর আক্রমণের চেষ্টা করলেও মিরাজের বলে নিচু হয়ে আলতো করে খেলার চেষ্টায় বোল্ড হন পন্ত। এরপর দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট পড়তে দেয়নি পূজারা-আয়ার জুটি।

দিনের শেষ সেশনে ভারতীয় দলে আঘাত হানেন তাইজুল ইসলাম। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা পূজারাকে ৯০ রানে বোল্ড করেন তিনি।এদিকে, ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে নেই তামিম ইকবাল। তার পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এই ম্যাচের মধ্য দিয়েই টেস্টে তার অভিষেক হলো।

ম্যাচের আগের দিন সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা জাগলেও প্রথম টেস্টে ঠিকই নেমে পড়েন টসে। যদিও গতকাল পিঠের চোটে হাসপাতালে স্ক্যান করাতে হয়েছিল এই টাইগার অধিনায়কের।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত