আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতেই পারল না ব্যাটসম্যানরা

ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতেই পারল না ব্যাটসম্যানরা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিন শেষ হয়েছে।

টস জিতে ব্যাট করতে নেমে ৪০৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেতে সক্ষম হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ফলো-অন এড়াতে এখনও দরকার ৭২ রান।

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি কোনো ব্যাটার।

ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুর শিকার হয়ে দিনের শেষভাগে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বল ব্যাটে লাগিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হলেন নাজমুল হোসেন শান্ত, আরেকটি ‘গোল্ডেন ডাক’ উপহার দিলেন দলকে। এরপর ইয়াসির শাহ ১৭ বলে ৪ রান করে উমেশ যাবদের শিকার হয়েছেন।

ঞ্চের আগে লিটনের ইনিংসও আশা দেখাচ্ছিল বেশ। উমেশ যাদবের ওভারে টানা তিন চার মেরেছিলেন তিনি। সবগুলো শটই ছিল দৃষ্টনন্দন।

কিন্তু শেষ সেশনে ব্যাট করতে নেমে সিরাজের সঙ্গে ঝামেলায় জড়ান লিটন। পরের বলেই বোল্ড হন। ডিফেন্ড করতে গেলে বল ব্যাটে লেগে আঘাত হানে স্টাম্পে। ৩০ বলে ৫ চারে ২৪ রান করেন লিটন। এরপর সাকিব আল হাসান ধৈর্য ধরেছিলেন বেশ কিছুক্ষণ।

কিন্তু পরে তিনিও আউট হন উইকেট থেকে বেরিয়ে এসে। কুলদ্বীপ যাদবের টার্ন করা বল ব্যাটে লেগে প্রথম স্লিপে দাঁড়ানো কোহলির হাতে ক্যাচ যায়। ২৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরত যান সাকিব। এরপর নুরুল হাসান সোহান শর্ট লেগে দাঁড়ানো শুভমন গিলের হাতে ক্যাচ দেন যাদবের বলে। ২২ বলে ১৬ রান করেন এই ব্যাটার।

অনেক্ষণ ধরে ক্রিজে থাকা মুশফিকুর রহিমও বিদায় নেন এরপর। ৫৮ বলে ৩ চারে ২৮ রান করেন তিনি। তাইজুল ইসলামও ৪ বলে ০ রান করে বোল্ড হয়ে যান যাদবের বলে। দিনশেষে বাংলাদেশের হয়ে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। ৩৫ বলে ১৫ রান করে মিরাজ ও ২৬ বলে ১৩ রান করে এবাদত।

এর আগে প্রথম ইনিংসে ৪০৪ রানের সংগ্রহ করেছে ভারত। আজ ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেন আইয়ার।

২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল, তিনশর আশপাশেই অলআউট হয়ে যাবেন সফরকারীরা। কিন্তু লোয়ার অর্ডারের রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব সেই হিসাব বদলে দেন। ২০০ বল খেলে তারা গড়ে ফেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।

অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন অশ্বিন, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজেই ভেঙে দেন স্টাম্প। ১১৩ বলে ২টি করে চার-ছক্কায় অশ্বিনের ইনিংসটি ছিল ৫৮ রানের।

অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত