আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

সেঞ্চুরি তুলে ফিরলেন শুভমন গিল

সেঞ্চুরি তুলে ফিরলেন শুভমন গিল

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় রানের পথে ছুটছে ভারত। ৪৫০ রানের লিড ছাড়িয়ে গেছে তারা। সেঞ্চুরি তুলে মিরাজের বলে ফিরলেন শুভমন গিল। ১৫২ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১০ রান করেন তিনি। এর আগে দিনের ঘণ্টা পার করে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে ভারত। লাঞ্চ বিরতি থেকে ফিরে খালেদের বলে তাইজুলের ক্যাচ হন রাহুল। ৬২ বলে তিন চারে ২৩ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে ভারতের আসে ৭০ রান।

এরপর থেকে অবশ্য স্বাচ্ছন্দ্যে খেলছেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। ৫৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২০৭ রানে খেলছে ভারত। ৬৫ রানে পূজারা ও ৫ রানে আছেন কোহলি। ফলো অন এড়ানোর লড়াইয়ে তৃতীয় দিনে ৮ উইকেটে ১৩৩ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ১৭ রান তুলতেই শেষ দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। যেখানে ফলো অন এড়াতে আরো ৫৫ রান লাগতো বাংলাদেশের। বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারতীয় দল সেটি না করে পুনরায় ব্যাট করতে নেমেছে।

এর আগে তৃতীয় দিনের সকালে শুরুতেই এবাদতকে ফেরায় কুলদীপ। ৮২ বলে ২৫ রান করে ফিরতে হয় মিরাজকে, অক্ষর প্যাটেলের বলে কিপারকে ক্যাচ দিয়েছেন তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন রিস্ট স্পিনার কুলদীপ, ১৬ ওভারে ৬ মেডেনে ৪০ রান দেন তিনি। এছাড়া মোহাম্মদ সিরাজ পান ৩ উইকেট। প্রথম ইনিংসে লেট অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ ৪০৪ রান। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার, দুজনেই আউট হয়েছেন শতকের কাছাকাছি গিয়ে। বাংলাদেশের বোলিং লাইনআপের বিপক্ষে পূজাররা ৯০ ও আইয়ার ৮৬ রান করেন। হাফসেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। বিপরীতে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, দুজনেই পান ৪টি করে উইকেট।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত