আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

স্কালোনির যে বার্তা বিশ্বকাপে ফেরাল মেসিকে

স্কালোনির যে বার্তা বিশ্বকাপে ফেরাল মেসিকে

রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। তাতে মনে করা হয়েছিল তিনি হয়ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে নেবেন। মেসি হয়তো তেমনটাই ভেবেছিলেন। কিন্তু তা হয়নি কোচ লিওনেল স্কালোনির জন্য। আর্জেন্টিনার কোচের এক বার্তাতেই মেসি তার মত বদলেছিলেন বলে মনে করা হয়। না হলে এবারের বিশ্বকাপে মেসির পায়ের জাদু দেখতে পেত না ফুটবল বিশ্ব।

ইএসপিএনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর স্কালোনিকে আর্জেন্টিনার কোচ করা হয়। সেই সময় মেসিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়েছিলেন স্কালোনি। তিনি লিখেছিলেন, 'লিও, আমি স্কালোনি। তোমার সঙ্গে কথা বলতে চাই।'’ ২০০৫ সালে মেসির আন্তর্জাতিক অভিষেক ম্যাচে আর্জেন্টিনা দলে ছিলেন স্কালোনি। মাঠে নামার ৪৫ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখেছিলেন মেসি। সাজঘরে কাঁদতে থাকা মেসিকে সামলেছিলেন স্কালোনি। সেই স্কালোনির বার্তা পেয়ে অগ্রাহ্য করতে পারেননি মেসি।

স্কালোনি কথা বলেন মেসির সঙ্গে। তাকে বোঝান কেন আর্জেন্টিনার তাকে প্রয়োজন। মেসিকে নিজের পরিকল্পনার কথা জানান কোট। আর এরপরই মেসি ফিরে আসেন নীল-সাদা জার্সিতে। দলের আবহাওয়া পাল্টে দিয়েছেন স্কালোনি। মেসি চেয়েছিলেন কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিততে। প্রথমটি হয়ে গেছে। দ্বিতীয়টি জিততে বাকি আর একটি ম্যাচ। ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে লিওনেল মেসির নেতৃত্বে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লুসাইল স্টেডিয়ামে নামবে আর্জেন্টিনা।খেলায় প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত