আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১৭ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১৭ ডিসেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

শনিবার (১৭ ডিসেম্বর) দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্যালিফোর্নিয়া সময় সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া-মরক্কো।

চলতি বিশ্বকাপে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপে নিজেদের মধ্যকার ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। পরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো আর রানার্সআপ হয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছিল দল দুটি।

নকআউট রাউন্ডে শেষ ষোলোয় জাপান ও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল লুকা মদ্রিচের দল। তবে প্রথম সেমিফাইনালে তারা আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায়।

অন্যদিকে নকআউট রাউন্ডে শেষ ষোলোয় স্পেনকে টাইব্রেকারে হারানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আশরাফ হাকিমিরা। তবে সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার দেশটির।

এই দুই দল বিশ্বকাপের আগে অতীতে একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল। ১৯৯৬ সালের প্রীতি টুর্নামেন্টের সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছিল। পরে ক্রোয়াটরা টাইব্রেকারে ৭-৬ গোলে পরাজিত করেছিল মরক্কোকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত