আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এমবাপ্পে কতটা ভয়ঙ্কর তা জানেন মার্টিনেজ

এমবাপ্পে কতটা ভয়ঙ্কর তা জানেন মার্টিনেজ

বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে আজ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। চার বছর আগের বিশ্বকাপে এই ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দল দুটির।

এদিকে বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য এটি প্রথম বিশ্বকাপ ফাইনাল। তবে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের বিপক্ষে কৌশল নিয়ে মার্টিনেজ বলেন, 'আমরা তাদের খেলা দেখেছি, তারা আমাদের চরম প্রতিপক্ষও বটে। এমবাপ্পে অসাধারণ একজন ফুটবলার, তাদের দলটাও দারুণ। আমরা জানি সে সামনাসামনি কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের খেলাটাই খেলবো।'

এমি মার্টিনেজ সবসময়েই মেসির জন্য নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন। ফাইনালের আগেও সেটি আরেকবার মনে করিয়ে দিলেন, 'আমি তাকে অন্য আর্জেন্টাইনদের মতই সুখী দেখছি। আমি কোপা আমেরিকাতে অসাধারণ মেসিকে দেখেছিলাম, এবার বিশ্বকাপে তার চেয়েও অসাধারণ খেলছেন তিনি। তাকে বেশ উপভোগ করতে দেখছি যা দলের জন্য ভালো।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত