আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিশ্বকাপ ফুটবলে তৃতীয় ক্রোয়েশিয়া

বিশ্বকাপ ফুটবলে তৃতীয় ক্রোয়েশিয়া

প্রথমার্ধের জমজমাট লড়াইয়ের পর যে কেউই অনুমান করতে বাধ্য দ্বিতীয়ার্ধেও খেলা হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু এমনটা আর হয়নি শেষ অর্ধে। এক গোলের ব্যবধানে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলেছে রক্ষণাত্মক। আর আফ্রিকান প্রতিনিধিরা আক্রমণে বারবার ভীতি ছড়িয়েও ফিনিশিংয়ের অভাবে পায়নি জালের দেখা। তাতে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করল ক্রোয়েশিয়া।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হয়ে ম্যাচের দুটি গোল করেছেন ইয়োস্কো গাভারদিওল ও অরসিচ। মরক্কানদের একমাত্র গোলটি এসেছে আশরাফ দারির পা থকে।

১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়ার ২৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তৃতীয় হলো ক্রোয়েশিয়া। বিশ্বকাপে সর্বোচ্চ তৃতীয় হওয়ার রেকার্ডটা অবশ্য চারবারের বিশ্বসেরা জার্মানির। চারবার তৃতীয় হয়ে বাড়ি ফিরেছে তারা। প্রচন্ড গতির খেলায় ম্যাচের সপ্তম মিনিটে লিড পেয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের ফ্রি কিক ফাঁকায় পেয়ে ইভান পেরিসিচ হেডে বল বাড়ান বক্সের সামনে। সেখান থেকে ডাইভিং হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওল।

আসরের চমক মরক্কো ক্রোয়েশিয়াকে চমকে দিতে খুব বেশ সময় নেয়নি। গোল খাওয়ার দুই মিনিটের মধ্যেই সেটা পরিশোধ করে ফেলে আফ্রিকান দলটি। নবম মিনিটে গোলমুখে হেড করে সমতা ফেরান আশরাফ দারি। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।

এরপর প্রায় ১৫ মিনিট আক্রমণে আধিপত্য ধরে রেখেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি মরক্কো। ধাক্কাটাও খেয়েছে আগের মতোই। ৪২তম মিনিটে মিসলাভ অরসিচের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ক্রোয়েটরা। ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে বক্সের ডান দিকে পেয়ে যান অরসিচ। প্রথম ছোঁয়ায় নেন কোনাকুনি শট, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে খেলা হয়েছে ম্যাড়মেড়ে। লিড নিয়ে এগিয়ে থাকায় শুরু থেকেই রক্ষণাত্মক খেলেছে ক্রোয়েশিয়া। তবে ক্রোয়েটদের দূর্গভেদের চেষ্টাটা কম করেনি মরক্কানরা। তবে ফিনিশিংয়ের অভাবে বারবার পরাস্ত হয়েছে দলটি। অতিরিক্ত সময়ে ইউসেফ এন নেসরির হেডটা একটুর জন্য গোলপোস্টের উপর দিয়ে গেলে শেষ আশা হারায় মরক্কো। চতুর্থ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত