আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আর্জেন্টিনার ‘সুপার হিরো’ গোলরক্ষক এমি মার্টিনেজ

আর্জেন্টিনার ‘সুপার হিরো’ গোলরক্ষক এমি মার্টিনেজ

আর্জেন্টিনা একজন ‘অতিমানব’ লিওনেল মেসির দল। এই ধারণা বোধহয় ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একজন নয় আর্জেন্টিনা ‘অতিমানবদের দল’। দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিও। পঞ্চম এবং শেষবার বিশ্বকাপ খেলতে এসে ক্যারিয়ারের সেরাটা খেলেছেন। পূর্বে কখনও নকআউটে গোল করতে পারেননি তিনি। এবার প্রতিটি নকআউটে গোল করেছেন।

আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতটি গোল এসেছে কিংবদন্তি মেসির পা থেকে। টাইব্রেকারে বিশ্বকাপ জিতে ‘গ্রেট অব অল টাইম বা গোট’ বিতর্ক থামিয়ে দিয়েছেন তিনি। তবু শুধু ‘এলিয়েন’ মেসির অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ জেতেনি আলবিসেলেস্তেরা। জিতেছে একজন এমি মার্টিনেজের অতিমানবীয় পারফরম্যান্সে।

আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ার মাত্র ২৫ ম্যাচের। তাতেই কিংবদন্তি তিনি। ২০২১ সালে অভিষেক হওয়া এমি মার্টিনেজ আর্জেন্টিনার ইতিহাসের সেরা গোলরক্ষক। কারণ ওই ২৫ ম্যাচের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

এমি মার্টিনেজ ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। ওই আসরে টাইব্রেকারে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপর চলতি বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জিতেছেন এমি-মেসির আর্জেন্টিনা। এবার আকাশি-সাদাদের জেতালেন বিশ্বকাপ।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিফাইনালে আসে আর্জেন্টিনা। ওই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ডাচদের কামব্যাকে যখন স্বপ্নভঙ্গের শঙ্কা তখন মেসিকে এমি বলেছিলেন, ‘আমি তো আছি।’ সত্যিই তিনি অতিমানব হয়ে হাজির হয়েছিলেন। ফিরিয়েছিলেন দুই শট। ৪-৩ ব্যবধানে দলকে এনে দিয়েছিলেন জয়।

এবার ফাইনালে টাইব্রেকার নিজের চাপ সামলানোর অসাধারণ দক্ষতা দেখালেন তিনি। এই ম্যাচেও ২-০ গোলে প্রথমার্ধে লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ২-২ করেন এমবাপ্পে। অতিরিক্ত সময়ে লিও গোল করলেও পেনাল্টিতে আবার গোল খেতে হয় এমির। কিন্তু টাইব্রেকারে তিনি ফ্রান্সের চার শটের দুটি দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি ‘বাজপাখি’, কেন তিনি ‘পেনাল্টি বিশেষজ্ঞ’।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত