আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আসরের সেরা উদীয়মান এনজো, গোল্ডেন গ্লাভস এমির

আসরের সেরা উদীয়মান এনজো, গোল্ডেন গ্লাভস এমির

কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ওই শিরোপা জিতে তিনি জানান দিয়েছেন, মেসি পরবর্তী যুগের হাল ধরতে তারা প্রস্তুত।

এছাড়া বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের আগে সেরা গোলরক্ষকের পুরস্কার কে জিতবেন তা নিয়ে বিতর্ক ছিল। ক্রোয়েশিয়ার লিভাকোভিচ, মরক্কোর ইয়াসিন বোনো, ফ্রান্সের হুগো লরিস ছিলেন দৌড়ে।

কিন্তু ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এমি। তিন গোল খেলেও তার দুটি ছিল পেনাল্টি থেকে, যাতে তার দায় নেই। অন্য গোলটিও বক্সের মুখ থেকে এতো জোরে এমবাপ্পে মারেন যে ফেরানোর সুযোগ পাননি তিনি। তবে ম্যাচে মার্কোস থুরাম ও কোলো মোয়ানির দুটি ভালো শট ফেরান অ্যাস্টন ভিলায় খেলা এমি। আর ফাইনালর টাইব্রেকারে দুটি দুর্দান্ত শট ফিরিয়েছেন। এছাড়া কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়ে নায়ক বনে যান তিনি। ওই ম্যাচেও দুই শট ফেরান তিনি। এমির গোল্ডেন গ্লাভস না জেতা তাই হতো অবাক করার মতো।

আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজো ফার্নান্দেজের বয়স ২১ বছর। ফিফার নিয়ম অনুযায়ী, ২১ বছর বা তার কম বয়সী ফুটবলারকে দেওয়া হয় ওই পুরস্কার। তার সঙ্গে নেদারল্যান্ডসের তরুণ কোডি গাকপো ছিলেন লড়াইয়ে। অথচ এই এনজোর বিশ্বকাপে খেলার কথা ছিল না। বেনফিকায় খেলা এই তরুণ আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ছিলেন না। লো চেলসোদের ইনজুরিতে তাকে ডেকে আনা হয়। প্রথম ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও শুরুতে ছিলেন না। তবে ওই ম্যাচে বদলি নেমে এক গোল করেন, পুরো ম্যাচের রঙ বদলে দেন।

এরপর এই তরুণ আর্জেন্টিনার জার্সিতে নকআউটের চার ম্যাচের অধিকাংশ সময়ই মাঠে ছিলেন। ডাচদের বিপক্ষে ১২০ মিনিটে সমানতালে খেলে গেছেন তিনি। ফাইনালেও ফ্রান্সের মতো শারীরিক ও ফুটবলীয় দক্ষতায় শক্তিশালী দলের বিপক্ষে ১২০ মিনিট খেলেছেন রিভার প্লেট থেকে উঠে আসা এই তরুণ। তার দিকে এখন রিয়াল মাদ্রিদ, লিভারপুলের চোখ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত