আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

নেইমারের অভিনন্দন পেলেন মেসি

নেইমারের অভিনন্দন পেলেন মেসি

যে বেদনা নিয়ে কাতার ছেড়ে গেছেন, তার হয়তো উপশম হয় না। দুচোখ ভরা স্বপ্ন আর অসীম মনোবল নিয়ে কাতারে এসেছিলেন বিশ্বকাপ জিততে। কিন্তু নেইমারের স্বপ্নটা থমকে গেছে কোয়ার্টার ফাইনালে।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ব্রাজিলের বিদায়ে মাঠ ছেড়েছিলেন চোখে জল নিয়ে। নিজের নাগালের বাইরে চলে যাওয়া ট্রফিটা পিএসজি–সতীর্থ লিওনেল মেসির হাতে উঠতে দেখেছেন নেইমার। মেসি যাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জিতেছেন, সেই কিলিয়ান এমবাপ্পেও পিএসজিতে নেইমারের সতীর্থ। তবে সতীর্থ ছাপিয়ে মেসির সঙ্গে নেইমারের সম্পর্কটা বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। ভাইয়ের সাফল্যে ব্রাজিলিয়ান তারকাও খুশি।

ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি যখন গোল্ডেন বল হাতে ট্রফি ছুঁয়ে দেখছিলেন, সেই সময়কার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন, ভাই।’ নেইমারের এই অভিনন্দন বার্তায় মন্তব্য করেছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ লিসান্দ্রো পারেদেস। জুভেন্টাসে খেলা এই মিডফিল্ডার মন্তব্যের ঘরে লেখেন, ‘নেইমার, তুমি অনেক বড় মনের মানুষ। তোমাকে আমি খুব ভালোবাসি, ভাই।’

শুধু নেইমার নন, মেসির বিশ্বকাপ জয়ে আনন্দ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও। লা লিগায় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলা কাসেমিরো নেইমারের পোস্টে পাঁচটি হাততালির ইমোজিতে অভিনন্দন জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত