আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এ যেন স্বপ্নের ছবি পর্যন্ত মিলে যাওয়া!

এ যেন স্বপ্নের ছবি পর্যন্ত মিলে যাওয়া!

কিছু ছবি চিহ্ন রেখে যায়। কিছু ছবি চিরস্মরণীয় হয়। নতুনদের স্বপ্ন দেখায়। ডিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর কাঁধে চেপে শিরোপা উচিয়ে ধরার ছবি তেমনই এক আইকনিক মুহূর্ত। তার মতো শিরোপা জয়, তার মতো শিরোপায় চুমু আঁকা, তার মতো করে বিশ্বকাপ উচিয়ে ধরার স্বপ্ন লিওনেল মেসিও শৈশব থেকেই দেখেছেন। দেখেছেন কোটি ভক্ত।

ওই স্বপ্ন রোববার রাতে পূরণ হয়েছে লিওনেল মেসির। লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। ওই জয়ের পর শিরোপা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও সাড়া ফেলেছে তাতে দেখা গেছে, কী মায়ায় শিরোপা ছুঁয়ে, কী আদরে চুমু এঁকেছেন তিনি।

এরপর অধিনায়ক মেসির হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপের শিরোপা। সতীর্থ, পরিবারের সঙ্গে ওই শিরোপা নিয়ে উদযাপন করেন তিনি। সংবাদ মাধ্যমে অনুভূতি জানান। ভক্তদের সঙ্গেও শিরোপা উদযাপন করেন তিনি। যেভাবে যুদ্ধ জয়ের পর রাজাকে মুকুট পরিয়ে কাঁধে চড়িয়ে উদযাপন করা হয়। ঠিক মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপে যেমনটা করেছিলেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুরিয়েছেন লিও মেসি ও তার দল। তিন যুগ আগে একক নৈপুণ্যে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। মেসিও অনেকটা একাই টেনেছেন দলকে। পূর্বের কোন আসরে নক আউট পর্বে গোল করতে পারেননি লিও। এবার প্রতিটি নকআউট পর্বে গোল করেছেন তিনি। ফাইনালে তার পা থেকে এসেছে জোড়া গোল।

স্বপ্ন ছোঁয়া ওই নায়ককে অভিবাদন জানাতে মাঠে নেমে পড়েন তার শৈশবের বন্ধু কুন সার্জিও আগুয়েরো। হৃদরোগে আক্রান্ত হওয়ায় ফুটবল ছাড়তে হয়েছে তার। নয়তো তিনিও বিশ্বকাপ জয়ী দলের অংশ হতে পারতেন। কুন যেন ওই আক্ষেপ মেটালেন বন্ধু মেসিকে কাঁধে তুলে নিয়ে। বন্ধুর কাঁধে চেপে মেসি উচিয়ে ধরলেন শিরোপা। ঠিক ম্যারাডোনার মতো করে। যেন স্বপ্নে দেখা ছবিও মিলিয়ে দিলেন তিনি!


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত