আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

হতাশার সেশনে তিন উইকেট হারাল বাংলাদেশ

হতাশার সেশনে তিন উইকেট হারাল বাংলাদেশ

দ্বিতীয় সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে তিনটি, করেছে আরো ১০২ রান। চা বিরতির আগে মিরপুরে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৮৪ রান। লাঞ্চের পর সাকিব, মুশফিক ও লিটনকে হারায় বাংলাদেশ। ৬৫ রানে অপরাজিত আছেন মুমিনুল, ৪ রানে খেলছেন মিরাজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সাবলীল শুরু করে টাইগাররা। শান্ত-জাকির দেখেশুনেই খেলছিলেন। তবে প্রথম ঘণ্টায় উইকেট না হারানো স্বাগতিকরা মোমেন্টাম ধরে রাখতে পারেনি। দলীয় ৩৯ রানে উনাদকাটের বলে রাহুলের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন জাকির হোসেন। আগের টেস্টের সেঞ্চুরিয়ান এবার ফিরেছেন মাত্র ১৫ রানে। চার বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪)। সেখান থেকে প্রথম সেশনের বাকি সময় সাকিব আল হাসান-মুমিনুল হকের ব্যাটে পার করে স্বাগতিকরা।

তবে লাঞ্চ বিরতিতে সাকিবের মনে কি ছিল তা হয়তো তিনিই জানেন, হয়তো এমন কিছু করবেন তা পরিকল্পনা করেই এসেছেন। বিরতির পর প্রথম বলেই চড়াও হতে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ফলাফল প্রথম বলেই উইকেট বিলিয়ে দিলেন সাকিব। উমেশ যাদবের বলে উড়াতে গিয়ে পূজারার হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ১৩ রানে ফিরেছেন সাকিব। তার বিদায়ে ভাঙল ৪৩ রানের জুটি।

সাকিবের বিদায়ের পর দলকে টেনে তোলেন মুশফিক ও মুমিনুল। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৮ রানের জুটি গড়ে উনাদকাটের দ্বিতীয় শিকার হয়েছেন মুশফিক (২৬)। এর এক ওভার পর উনাদকাটকে দুই চার মেরে ৭৮ বলে মুমিনুল পৌঁছেছেন ফিফটিতে। ১২ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন তিনি। যা তার ষোলোতম ফিফটি।

বাংলাদেশের কোনো জুটিই ঠিকভাবে দাঁড়াতে পারছে না। পঞ্চম উইকেটে বাংলাদেশ হারাল লিটনকে। ঝড় তুলেও ফিরলেন ২৬ বলে ২৫ রান করে। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত