আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিদান

ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিদান

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ তিতে। অবশ্য, আগেও বলেছিলেন যে, ফল যাই হোক না কেন, তিনি বিশ্বকাপের পরেই দায়িত্ব ছেড়ে দিবেন। এখন একটাই প্রশ্ন, নেইমারদের দায়িত্ব নেবেন কে?

এরই মধ্যে বেশ কয়েকজনের নাম এসেছে এই তালিকায়। কার্লো অ্যানসেলোত্তি, হোসে মরিনহোর সাথে ওই তালিকায় এবার যুক্ত হলেন ফরাসি সুপারস্টার জিনেদিন জিদানের নাম।

ফরাসি গণমাধ্যমের মতে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা জিদানকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সিবিএফ। বিশ্বকাপের আগে গুঞ্জন তৈরি হয়েছিল, ২০২৩ সাল থেকে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন জিদান। কিন্তু বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরে দেশমকে কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছে ফরাসি ফুটবল সংস্থা। অর্থাৎ ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে জিদানের। শেষমেশ ব্রাজিল তাদের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে আসার পর ফুটবলের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্নই হয়ে গেছে জিদানের। তাছাড়াও প্রাক্তন পিএসজি ম্যানেজার মৌরিসিও পোচেত্তিনো এবং প্রাক্তন চেলসি ম্যানেজার টমাস টুখেল রাজি রদ্রিগো, রিচার্লিসনদের দায়িত্ব নিতে। কিন্তু জিদানকে নিয়েই বেশি আগ্রহ ব্রাজিল ফুটবল সংস্থার কর্তাদের। তারা মনে করেন, এই দলকে ২০২৬ বিশ্বকাপের আগে সেরা হিসেবে গড়ে তুলতে পারেন একমাত্র প্রাক্তন ফরাসি তারকাই।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত