আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্রিকেটকে বিদায় বললেন দ.আফ্রিকার তারকা ক্রিকেটার

ক্রিকেটকে বিদায় বললেন দ.আফ্রিকার তারকা ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না চার বছর হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ১৭ নভেম্বর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেও খেলেন ঐ বছরই। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি অলরাউন্ডার ফারহান বেহারদিনের। এতোদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। আজ জানিয়ে দিলেন, সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৮ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে টুইটারে এক আবেগঘন বার্তা দিয়েছেন ফারহান বেহারদিন। ফারহান লেখেন, 'গেল কয়েক সপ্তাহে বেশ আবেগী ছিলাম। ১৮ বছর পার হয়ে গেল। ৫৬০ পেশাদার ম্যাচ খেলেছি সব ফরম্যাট মিলে। যেখানে ৯৭ টি ম্যাচ ছিল আমার দেশের হয়ে। ৪ টি বিশ্বকাপ খেলতে পেরেছি, ট্রফি ক্যাবিনেটে আছে ১৭ ট্রফি।' ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়ে পরিবার, বন্ধু, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থদের ধন্যবাদ জানান তিনি। ধন্যবাদ জানান তার খেলা দলগুলোকেও। বার্তা শেষ করেন 'পরবর্তী চ্যালেঞ্জ নিতে তৈরি' লিখে।

ক্যারিয়ারে ১২৫ প্রথম শ্রেণি, ২৩১ লিস্ট এ ও ২০৪ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ফারহান বেহারদিন। রান করেছেন যথাক্রমে ৭৩১৫, ৫৬৭০ ও ৩৭১৯। সবমিলে ১৭ সেঞ্চুরি আছে তার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৯ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন ফারহান বেহারদিন। রান করেছেন যথাক্রমে ১০৭৪ ও ৫১৮। বল হাতে উইকেট নিয়েছেন ১৪ ও ৩ টি। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত