আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাও পাওলোতে আজ পেলের শেষকৃত্য

সাও পাওলোতে আজ পেলের শেষকৃত্য

আনুফ্রা আলভেস কস্তা রোভাইয়ের বাড়ির দুই তলার বারান্দা থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামটি স্পষ্ট দেখা যায়। সেখানে দাঁড়িয়ে ৯১ বছর বয়সী এ নারী গত ক'দিন ধরেই দেখছেন, ফুটবলের রাজাকে শেষ বিদায়ের প্রস্তুতি। জীবনের প্রায় পুরোটা সময় 'ও রেই (দ্য কিং)' এর সমর্থনে গলা ফাটিয়েছেন, এবার সেই মানুষটিকে বিদায় দেবেন তিনি।

ব্রাজিলের প্রত্যেক নাগরিকের মন এ ভাবনায় ভারাক্রান্ত। কিংবদন্তিকে বিদায়ে এবার নতুন বছরের আনন্দটাও ঠিকঠাক উপভোগ করা হয়নি সাও পাওলোর অধিবাসীদের। সাও পাওলো রাজ্যের এ স্টেডিয়ামে আনা হবে পেলের মৃতদেহ।

এর পর শুরু হবে দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান। পেলের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এরপর সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে তাকে নিয়ে যাওয়া হবে নেক্রোপোল একুমেনিকাতে। এখানেই খ্রিস্ট মতে শেষকৃত্য সম্পন্ন হবে তার। ২৯ ডিসেম্বর মৃত্যুর পর পেলের মরদেহ সাও পাওলো শহরের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রাখা আছে।

পেলের শেষযাত্রা হতে পারে তার পৈতৃক বাড়ির সামনে দিয়েই। ফুটবল সম্রাটের শতবর্ষীয়া মা ডোনা সেলেস্তে আরান্তেস রয়েছেন সেখানে। এদিকে পেলের শেষকৃত্যে শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই থাকতে পারবেন বলে খবর। যদিও তাকে শেষ শ্রদ্ধা জানাতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আসছেন। নেক্রোপোল একুমেনিকাতে ১৪ তলায় সবচেয়ে উঁচুতে সমাধিস্থ করা হবে পেলেকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত