আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিপিএল নিয়ে সাকিবের মন্তব্যে যা জানাল বিসিবি

বিপিএল নিয়ে সাকিবের মন্তব্যে যা জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর কেটে গেছে ১১ বছর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের এমন অগোছাল আয়োজন নিয়ে বুধবার বিসিবিকে ধুয়ে দিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

তার মতে, বিপিএলের চেয়ে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ আরও ভালোভাবে হয়। কারণ দলটা আগে থেকে গোছাতে পারে, আরও আগে থেকে জানে যে দলটা কী হতে পারে, সেভাবে কাজও হতে পারে। সাকিবের এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিসিবি। তাদের দাবি, সাকিব বিসিবির সব সীমাবদ্ধতার কথা জানেন না।

বৃহস্পতিবার দুপুরে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে সাকিবের বিষয়টি তোলা হলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না হলেও তিনি বলেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন সেটা আমাদের জানা নেই। সাকিব যদি আমাদের ভেতরের অবস্থা জানতেন তাহলে হয়তো এ রকম বলতে পারতেন না।’

দেখতে দেখতে ১১ বছর কেটে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। শুক্রবার থেকে শুরু হবে ফ্রাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসর। অথচ এখনো কোনো মানদণ্ডে পৌঁছতে পারেনি বিপিএল। বিপিএলের স্ট্যান্ডার্ড কোথায় আসলে?’ এমন প্রশ্ন শুনেই বুধবার মাথা নিচু করে হাসলেন সাকিব আল হাসান। এরপর উত্তর দিতে গিয়ে হেসে নিলেন আরেক দফায়। হাসতে হাসতেই বললেন, আমার আইডিয়া নাই…স্ট্যান্ডার্ড কোথায়…।

বিপিএল শুরুর পর ১১ বছর পেরিয়ে গেলেও কেন বিপিএল উল্লেখযোগ্য কোনো জায়গায় যেতে পারেনি? এ প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন সাকিব- ‘পারেনি নাকি চায়নি? জানি না… বলাটা কঠিন। সাকিব আরও বলেন, চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না, বাংলাদেশের যে সম্ভাবনা। আমার ধারণা, আমরা সৎ মনে কখনো চাইনি ওরকম কিছু করতে। এ কারণেই হয়নি এখনো পর্যন্ত।

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, আইপিএলকে আমি হিসাবের বাইরে রাখলাম, বিগ ব্যাশ বলেন এমনকি পিএসএল ও সিপিএল বলেন- যখন এখানে ভালো করে, তারা দেখেন, তাদের জাতীয় দলে সুযোগ দিয়ে দেয়। বিপিএল তো বাইরের দেশের কেউ দেখে না। এখানে যে প্যারামিটার সেট করবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত