আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মেসির চেয়ে রোনালদোর দাম বেশি?

মেসির চেয়ে রোনালদোর দাম বেশি?

ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে
প্রতিযোগিতা না করতে চাইলেও তা হয়ে
যায়। যেখানে রোনালদোর নাম আসে
সেখানে আসে লিওনেল মেসির নামও। এবার
ফোর্বস একটি র্যাংকিং প্রকাশ করলো।
বিশ্বের শীর্ষ ১০ অ্যাথলেটি ব্র্যান্ডের
র্যাংকিং। সেখানে সেরা দশে পর্তুগাল ও
রিয়াল মাদ্রিদের সুপারস্টার রোনালদো
আছেন। কিন্তু তালিকায় নেই আর্জেন্টিনা
ও বার্সেলোনার মহাতারকা মেসি! তাদের
দুজনকে পেছনে ফেলেছেন ভারতের এম এস
ধোনি।
গত বছরের চেয়ে এবার এক ধাপ
পিছিয়েছেন রোনালদো। তবু আছেন
র্যাংকিংয়ের আট নম্বরে। এই র্যাংকিং
করা হয়েছে অ্যাথলেটদের ব্র্যান্ড মূল্য
হিসেব করে। স্পন্সরশিপ থেকে যে আয় তাই
এখানে নির্ধারক। ফোর্বসের হিসেবে
রোনালদোর ব্র্যান্ড মূল্য ১০.৪ মিলিয়ন
পাউন্ড। শীর্ষে থাকা গলফার টাইগার
উডসের চেয়ে এটা ৯ মিলিয়ন পাউন্ড কম।
গত বছর রোনালদোর ব্র্যান্ড মূল্য ছিল ১১
মিলিয়ন পাউন্ড। ২০১৪ সালে মেসির ব্র্যান্ড
মূল্য ছিল ৭.৭৮ মিলিয়ন পাউন্ড।
র্যাংকিংয়ের নবম স্থানে ছিলেন তিনি।
এবার শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছেন
এই ফুটবল জাদুকর।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গলফার
ফিল মিকেলসন। তার ব্র্যান্ড মূল্য ১৮.২
মিলিয়ন পাউন্ড। টেনিস তারকা রজার
ফেদেরার ও বাস্কেটবল স্টার লেব্রন জেমস
১৭.৫ মিলিয়ন পাউন্ড নিয়ে যুগ্ম তৃতীয়।
ভারতের সীমিত ওভারের ম্যাচের ক্রিকেট
অধিনায়ক ধোনি ১৩.৭ মিলিয়ন পাউন্ড নিয়ে
আছেন সেরা ৫ এ। তার পর আসছে স্প্রিন্ট
কিং উসাইন বোল্ট ও ওকলাহোমা সিটি
থান্ডার স্মল ফরোয়ার্ড কেভিন ডুরান্টের
নাম। দুজনেরই মূল্য ১১.৭ মিলিয়ন পাউন্ড।
সেরা দশ দলের ব্র্যান্ড মূল্যে রোনালদোর
রিয়াল মাদ্রিদ পঞ্চম স্থানে। তাদের মূল্য
৩০১ মিলিয়ন পাউন্ড। ম্যানচেস্টার
ইউনাইটেডের মূল্য ২৮৯ মিলিয়ন পাউন্ড।
বার্সেলোনার ব্র্যান্ড মূল্য ২৮৩ মিলিয়ন
পাউন্ড। সেরা চার স্থান যুক্তরাষ্ট্রের
ফ্রাঞ্চাইজি নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ, দ্য লস
অ্যাঞ্জেলেস ল্যাকারস, দ্য ডালাস
কাউবয়েজ ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের।

শেয়ার করুন

পাঠকের মতামত