আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিবের বিতর্কিত কাণ্ডের পর হাসলো বরিশাল

সাকিবের বিতর্কিত কাণ্ডের পর হাসলো বরিশাল

বিপিএলে বিতর্ক, উত্তেজনা সঙ্গী করে শেষ হাসি হেসেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে তুলে নিয়েছে টুর্নামেন্টের প্রথম জয়। ফরচুন বরিশালের ব্যাটিংয়ের শুরুতেই বিতর্কের জন্ম দেন সাকিব আল হাসান। যার রেশ ছিল ম্যাচের শেষ পর্যন্তও। প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব দ্বিতীয় ম্যাচে ৬ নম্বরেও ব্যাট করতে নামেননি। এটা কি শুরুর উত্তেজনার কারণে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে রংপুর রাইডার্স ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নামা বরিশাল শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়ের মধ্যে কে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়াবেন- সেটা নিয়েই। বিতর্ক তৈরি করে সাকিব মাঠে প্রবেশ করলে খেলা ৫ মিনিট বন্ধও ছিল। তারপর এনামুলের আউট নিয়েও ছড়ায় উত্তেজনা। বরিশাল ওপেনার এনামুল হককে বিতর্কিতভাবে আউট দেন আম্পায়ার। তাতে বেশ উত্তেজিত হয়ে পড়েন এই ব্যাটার।

১৮ রানে দুই ওপেনারকে হারনোর পর মনে হচ্ছিল বরিশালের ম্যাচে ফেরা কঠিন হবে। কিন্তু ইব্রাহিম জাদরান ও মেহেদী হাসান মিরাজ মিলে ঠিকই বিপর্যয় সামাল দিয়েছেন। তাদের ৮৪ রানের জুটির ওপর দাঁড়িয়ে জয়ের মঞ্চ পেয়ে যায় গতবারের ফাইনালিস্টরা। মিরাজ ২৯ বলে ৪৩ রানে আউট হলেও জাদরান হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেছেন আফগান ক্রিকেটার। তাদের দু’জনের আউটের পর ইফতেখার আহমেদ ও করিম জানাতের অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটিতে ৪ বল আগেই ৪ উইকেট হারিয়ে বরিশাল জয়ের দেখা পেয়েছে। ইফতেখার আহমেদ ২৫ ও করিম জানাত ২১ রানের ইনিংস খেলেছেন।

রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে সিকান্দার রাজা দুটি এবং রাকিবুল হাসান ও রবিউল হক একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রংপুরের ওপেনার নাঈম শেখ প্রথম বলেই গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন। মেহেদী হাসান (৬) ও সিকান্দার রাজা (২) আউটের পর ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেনন রনি তালুকদার ও শোয়েব মালিক। রনি ২৮ বলে ৪০ রান করে আউট হলেও পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ৩৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শেষ দিকে নুরুল হাসানের ১২ বলে ১২ ও রবিউল হকের ১৫ বলে ১৮ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি পেয়েছে রংপুর।

বরিশালের চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। সাকিব, এবাদত, করিম নিয়েছেন একটি করে উইকেট।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত