আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

মার্তিনেজের সেই আপত্তিকর আচরণের জবাব দিলেন ফরাসি গোলরক্ষক

মার্তিনেজের সেই আপত্তিকর আচরণের জবাব দিলেন ফরাসি গোলরক্ষক

কাতার বিশ্বকাপের শিরোপা উঠেছে মেসিদের হাতে। এই কাপ জয়ে সব থেকে যে বেশি ভূমিকা রেখেছেন তিনি হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কৃতিত্বের জন্য তার হাতে উঠেছে গোল্ডেন গ্লাভস। এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন গোলকিপার টাইব্রেকার ঠেকানো বিশেষজ্ঞ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই সঙ্গে আর্জেন্টিনাকে বিশেষ বিশেষ মুহূর্তে বিপদের হাত থেকে বাঁচিয়ে দীর্ঘ তিন যুগ পর তাদের বিশ্বকাপ জয়ে বিরাট ভূমিকা রেখেছেন।

তবে মার্তিনেজ আলোচিত হয়েছিলেন তার ‘মনস্তাত্ত্বিক খেলা’র জন্য। কলম্বিয়ার এক খেলোয়াড়কে তিনি বলেছিলেন— ‘দুঃখিত, তোমাকে আজ আমি খেয়ে ফেলব।' বিশ্বকাপ ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে একই রকম মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছিলেন মার্তিনেজ। আর এই মনস্তাত্ত্বিক লড়াই দিয়েই ফ্রান্সকে টাইব্রেকারের সময় পুরোপুরি এলোমেলো করে দিয়েছিলেন মার্তিনেজ।টাইব্রেকারের সময় টেলিভিশন ক্যামেরায় মার্তিনেজের বিভিন্ন অঙ্গভঙ্গি ধরা পড়ে। সমালোচনা হলেও সেগুলো তিনি করেছেন ফ্রান্সের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার জন্য। ম্যাচের রেফারি মার্তিনেজকে হলুদ কার্ড দেখিয়ে সতর্কও করেন।

আর্জেন্টাইন গোলকিপার প্রথম যে ব্যাপারটি করেছিলেন, সেটি ছিল ফ্রান্সের অধিনায়ক ও গোলকিপার উগো লরিসের বিপক্ষে।তিনি টস হতেই গোলবারের দিকে ছুটে চলে যান দ্রুতই। লরিস সেই জায়গায় যাওয়ার পর (সাধারণ টাইব্রেকারের সময় দুই দলের গোলকিপার গোলপোস্টের কাছেই দাঁড়িয়ে থাকেন) মার্তিনেজ তাকে ‘স্বাগত জানানোর মতো একটা ভঙ্গি করেন। এমবাপ্পে টাইব্রেকার নিতে আসার সময়ও মার্তিনেজ এমনই ভঙ্গি করেছিলেন।

মার্তিনেজ এখানেই থেমে থাকেননি। এমবাপ্পে পেনাল্টি নেওয়ার সময় তিনি রেফারির কাছে বারবার অভিযোগ করছিলেন যে ফরাসি তারকা বল ঠিক জায়গামতো বসাননি। রেফারি তার অভিযোগ প্রথমে পাত্তা না দিলেও অরলিয়ে চুয়ামেনির সময় বল বসানো ঠিক হয়েছে কিনা, সেটি পরীক্ষা করেন। কিংসলি কোমানের সময়ও মার্তিনেজ একই অভিযোগ করেছিলেন। এমবাপ্পে সামলে নিলেও চুয়ামেনি, কোমান—দুজনেই মনোযোগ হারিয়ে পেনাল্টি মিস করেন।

চুয়ামেনির সঙ্গে আরেক কাণ্ড করেন মার্তিনেজ। তিনি বল নিয়ে গ্যালারির কাছাকাছি চলে যান। চুয়ামেনির দিকে বল ছুড়ে দেওয়ার সময় সেটি অন্যদিকে দিয়েছিলেন। চুয়ামেনিকে বাধ্য হয়েই বল সেই জায়গা থেকে নিয়ে আসতে হয়। এতে চুয়ামেনি মনোযোগ হারিয়ে বল মেরে দেন পোস্টে। ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, মার্টিনেজের ‘অস্বাভাবিক’ আচরণের জন্য অভিযোগপত্রও দাখিল করে ফ্রান্স। এবার নিজের মতামত জানালেন ফরাসি গোলকিপার হুগো লরিস। সেই আর্জেন্টাইনের মতো করতে পারতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মার্তিনেজের সেই আচরণের জবাব দিয়ে লরিস বলেন, এমন কিছু কাজ আছে যা আমি করতে পারি না। গোলপোস্টে কাউকে বোকা বানানো, প্রতিপক্ষকে ধাক্কা দেওয়া এবং গোললাইন অতিক্রম করা… এসব পারা যায় না। প্রভাবশালী ফ্রেঞ্চ সংবাদমাধ্যম এল’ইকুয়েপকে তিনি বলেন, আমি খুব যুক্তিবাদী এবং সৎ একজন মানুষ। আমি জানি না, কীভাবে এভাবে জিততে হয়। সত্যিই এভাবে হারতে চাইনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত