আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

পাকা কথা দিয়ে সরে গেলেন হাথুরু!

পাকা কথা দিয়ে সরে গেলেন হাথুরু!

ছবি: এলএবাংলাটাইমস

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বিসিবির সঙ্গে কথা পাকাপাকি করে ফেলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কান এ কোচকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতেও রাজি হয়েছিল বোর্ড। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করার কথা ছিল তাঁর। কিন্তু এর মধ্যেই গতকাল হঠাৎ জানা গেল চন্ডিকা বিসিবির চাকরিতে যোগ দিচ্ছেন না।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচের চাকরিতেই থেকে যাচ্ছেন তিনি। বাংলাদেশের চাকরি নিশ্চিত জানার পর নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ পদোন্নতিও দিয়েছে তাঁকে। তাই পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির এক কর্মকর্তা জানান, ইউটার্ন নিয়ে হাথুরুসিংহে বিসিবিকে 'না' করে দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চেয়ে হাথুরুসিংহের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ চলাকালে সিডনিতে কয়েকজন পরিচালকের উপস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন হাথুরুসিংহে। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশ্বকাপ শেষে বিসিবি থেকে আনুষ্ঠানিক যোগাযোগ চলে দু'পক্ষের মধ্যে। ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে রাসেল ডমিঙ্গো প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করায় হাথুরুসিংহের নিয়োগ অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তাঁর চাওয়া অনুযায়ী তিন সংস্করণের প্রধান কোচ মনোনীত করা হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত