আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

গার্দিওলার শিষ্যরা যখন শীর্ষে

গার্দিওলার শিষ্যরা যখন শীর্ষে

প্রিমিয়ার লিগে কোনোক্রমেই আর্সেনালের নাগাল পাচ্ছে না গত দু'বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অথচ ২০১৬ সালের পর অনেক দিন পেপ গার্দিওলার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন বর্তমান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

সে সময় তো গুরু হিসেবে পেপের ছক অনুযায়ীই সব করতেন। সেই আর্তেতার সঙ্গে এখন পাল্লা দিয়ে পারছেন না গার্দিওলা। এর পর একই লিগের চ্যাম্পিয়নশিপে একে আছেন এই সিটি কোচেরই ছাত্র ভিনসেন্ট কোম্পানি। তিনি বর্তমানে বার্নালির কোচ। আর তাঁর দলই আছে সেই প্রতিযোগিতায় চলমান মৌসুমের সেরার মঞ্চে। এদিকে লা লিগায় গার্দিওলার আরেক ছাত্র জাভি হার্নান্দেজও আছেন শীর্ষে। যেখানে এখন পর্যন্ত ১৭ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট তুলেছে বার্সা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের অর্জন ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট।

বার্সার অবস্থা এবার আগের চেয়ে অনেক ভালো। এরই মধ্যে জাভির দল শিরোপাও পেয়ে গেছে। স্প্যানিশ সুপারকাপের পর কোপা দেল রেতেও উড়ছে তারা। যদি সেই শিরোপাও জিতে নিতে পারে, তাহলে তো কথায়ই নেই। লা লিগায়ও দারুণ সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পেপ গার্দিওলার সাবেক এই প্রিয় ছাত্র এবার ভালোভাবেই মৌসুমটা শেষ করতে পারবেন।

সবচেয়ে অবাক করা বিষয় হলো আর্সেনালের কোচ মিকেল আর্তেতার মুনশিয়ানা। যে লিগে থেকে আগে পেপ গার্দিওলার কথামতো সব করতে হতো। মাঝেমধ্যে তাঁকে দুই-একটা পরামর্শ দেওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না তাঁর। আবার তাঁর পরামর্শ পেপ শুনতেন কিনা সেটাও নিশ্চিত না। এমন একজনই এখন পেপের রাতের ঘুম হারাম করে দিয়েছেন।

তারকায় ঠাসা দল আর অর্থের ঝনঝনানিতেও আলোর মুখ দেখতে পারছে না ম্যানসিটি। অথচ এই আর্সেনাল গত মৌসুম শেষ করেছিল টেবিলের পাঁচে থেকে। আর ২০-২১ মৌসুম তো ছিল তাদের জন্য বিভীষিকাময়। আট নম্বরে পড়ে থাকে আর্সেনাল। এবার গানাররা বদলে গেল নিমেষেই, যেখানে ডাগআউট থেকে নিখুঁত টেকনিকে দলকে আরও গতিশীল করার কাজটা করছেন আর্তেতা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত