আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা ভারতের

অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা ভারতের

ছবি: এলএবাংলাটাইমস

প্রথমবারের মত আয়োজিত নারী অনুর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। রোববার (২৯ জানুয়ারি) পোচেফস্ট্রুমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ডের কিশোরীরা। ৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় ভারত।

টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে ইংল্যান্ড। দলীয় ২২ রানেই চার ব্যাটারকে হারায় ইংল্যান্ড। দলীয় ২২ রানেই চার ব্যাটারকে হারায় ইংল্যান্ড। এরপর রায়না ম্যাকডোনাল্ড ও চারিস পাভেলি প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ৩৯ রানে ৯ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান চারিস পাভেলি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভার ১ বলে ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ বলে ১৯ রান করেন রায়না ম্যাকডোনাল্ড।

ভারতের পক্ষে তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়া নেন ২টি করে উইকেট। ৬৯ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান শেফালি ভার্মা। শেফালির বিদায়ের পর দ্রুতই আউট হন আরেক ওপেনার শ্বেতা সেহরাওয়াত। দলীয় ২০ রানে ৬ বলে ৫ রান করে ফিরে যান শ্বেতা সেহরাওয়াত। এরপর সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি ত্রিষার ৪৬ রানের জুটিতে জয়ের ভীত পায় ভারত। জয় থেকে ৩ রান দূরে থাকতে ২৯ বলে ২৪ রান করে আউট হন গোঙ্গাদি ত্রিষা। এরপর ক্রিজে আসা হৃষিতা বসুকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য তিওয়ারি। ৩৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন সৌম্য তিওয়ারি। ইংল্যান্ডের পক্ষে হান্নাহ বেকার, গ্রেস স্ক্রিভেনস ও আলেক্সা স্টোনহাউস নেন ১টি করে উইকেট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত