আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টার্গেট ২৭৪ রান

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টার্গেট ২৭৪ রান

ব্যাট করছে জিম্বাবুয়ে

মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও সাব্বির
রহমানের হাফ-সেঞ্চুরির ওপর ভর
করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট
হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে
বাংলাদেশ। ফলে সফরকারী
জিম্বাবুয়ের টার্গেট দাঁড়িয়েছে ২৭৪
রান।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের
প্রথমটি ওয়ানডেতে টস হেরে
ব্যাটিংয়ে নামে বাংলাদেশে। এদিন সৌম্য
সরকারের ইনজুরিতে থাকায় তামিম
ইকবালের সঙ্গে ওপেন করতে
নামেন লিটন কুমার দাস। কিন্তু
অধিনায়কের প্রত্যাশার প্রতিদান দিতে
ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক
ব্যাটসম্যান। ৬ বলে মোকাবেলা
করে রানের খাতা খোলার আগেই
সাজঘরে ফেরেন তিনি। এরপর
ব্যাটিংয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে ২০ বলে মাত্র ৯ রান করে
দলকে বিপদে ফেলে তিনিও
সাজঘরে ফেরেন।
এই দুই জনের বিদায়ের পর ব্যাটিংয়ের
আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর
রহিম। মুশফিকের সঙ্গে তামিম
ইকবালের ৭০ রানের জুটিই
বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয় থেকে
রক্ষা করে। ৩ চার আর ২ ছক্কায় ৬৮
বলে ৪০ রান করে সাজঘরে
ফেরেন টাইগার এই ড্যাশিং ওপেনার।
এরপর দ্রুত সাকিব ফিরে গেলে
অল্প রানে অলআউট হওয়ার শঙ্কায়
পড়ে বাংলাদেশ। কিন্তু সেখান
থেকে সাব্বির রহমানের সঙ্গে জুটি
গড়ে বিপর্যয় সামাল দেওয়ার পাশাপাশি
দল বড় সংগ্রহের পিছনে পুরোপুরি
অবদান এই দুই ব্যাটসম্যানের। আবার
দু'জনই ফিরেছেন ক্রেমারের
হাতে রান আউটের ফাঁদে পড়ে।
আউট হওয়ার আগে এক ছক্কা আর ৯
চারে ১০৯ বলে ১০৭ রান করে
মুশফিক। এটা মুশফিকের চতুর্থ
ওয়ানডে সেঞ্চুরি। আর ২ ছক্কা আর
৪ চারে ৫৮ বলে ৫৭ রান করেন
সাব্বির। শেষ দিকে অধিনায়ক মাশরাফি
১২ বলে ১৪ এবং আরাফাত সানি ১৩
বলে ১৫ রান করলে ২৭৩ রানে
থামে বাংলাদেশের ইনিংস।
জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি ও
সিকান্দার রাজা প্রত্যেকে দুটি করে
উইকেট নিয়েছেন। এছাড়া একটি
করে উইকেট লাভ করেছেন লুক
জঙ্গো ও টিনাশে পানিয়াঙ্গারা।

শেয়ার করুন

পাঠকের মতামত