আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বাংলার ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা

বাংলার ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা

ছবি: এলএবাংলাটাইমস

মাশরাফি নামে পরিচিত নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই এলাকার সবার কাছে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অদ্ভুত এক ভালোবাসা কাজ করতো। এমনও অনেক দিন গেছে যে নাওয়া-খাওয়া ভুলে সারাদিন খেলার মাঠেই পড়ে ছিলেন দুরন্ত সেই কিশোর।

একজন ক্রিকেটারের গন্ডি ছাড়িয়ে যিনি অন্য উচ্চতায় পৌছে গেছেন। তার হার না মানা মনোবলে নিজেকে অনন্যরুপে উপস্থাপন করেছেন, করে চলেছেন প্রতিনিয়ত। ইনজুরি নামক বিপদটাকে সঙ্গী করে পথ চলেছেন অভিষেক এর পর থেকে। ইনজুরিতে কাতরাতে কাতরাতে কতবার মাঠের বাইরে গেলেন আর রাজসিক প্রত্যাবর্তন করলেন। তার যদি একটা তালিকা তৈরী করা হয় সেটাও নিশ্চয় মোটাসোটা বইয়ের আকার হয়ে দাড়াবে। একবার নয়, দুবার নয় বারবার গেছেন ধারালো ছুরির নিচে। জীবন নাশের হুমকি সত্ত্বেও কেবল খেলে যাচ্ছেন দেশ ও দেশের মানুষের জন্য। কারণ এই দেশ ও দেশের মানুষ তার বেঁচে থাকার স্পন্দন।

মাঠে এবং মাঠের বাইরে তার নিপুণ পরিচলানায় একদিনের ক্রিকেটে বাংলাদেশ দল গড়ে উঠেছে এক দূর্দান্ত অপারেজেয় শক্তি হিসাবে। তার দৃড়চেতা মনোভাবের সাথে সঙ্গতি রেখেই তিনি গড়ে তুলেছেন, দৃড় আত্নপ্রত্যয়ের বলীয়ান, রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াইয়ের প্রত্যাশী। অনমনীয় চিত্রের হারার আগে হার না মানা দুরন্ত এক বাংলাদেশ দল। যারা ঠিক তাঁর মতো করেই প্রবল প্রতাপশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলে। কঠিন শক্তিশালী প্রতিপক্ষের রক্ত চক্ষু উপেক্ষা করার সামর্থ্য ও সাহস রাখে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার নেতৃত্বে টাইগাররা ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে খেলে। এবং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথমবারের মত মাশরাফির নেতৃত্বে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তার সাথে সাথে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দল গুলার বিপক্ষে সিরিজ জয় লাভ করে প্রথমবারের মত। এবং তার নেতৃত্বে আইসিসি সেরা দশ দেশের তালিকায় ছয় নাম্বারে উঠে আসে টাইগাররা।

বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পেছনের কারিগর যেন এই মাশরাফি। তাই তো পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসাও। শত বছর বেঁচে থাকুক মাশরাফি। হাজারো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসা নিয়ে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত