আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফাইনালে কাল নেপালের বিপক্ষে নামছে বাংলাদেশ

ফাইনালে কাল নেপালের বিপক্ষে নামছে বাংলাদেশ

ছবি: এলএবাংলাটাইমস

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে ভুটানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট লাভ করেছে তারা।

লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্বাগতিকরা। ফলে ভুটানের বিপক্ষে গতকালের জয় গ্রুপ সেরার আসনে পৌঁছে দেয় স্বাগতিক বাংলাদেশকে। একই দিন অনুষ্ঠিত আরেক ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সর্বমোট ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে গেলেও পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে এবং ভারতকে ৩-১ গোলে হারিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে হিমালয় কন্যারা।

ফাইনালে বাংলাদেশ নেপালকে বড় কোন হুমকি মনে করছে কিনা প্রশ্ন করা হলে জবাবে ছোটন বলেন, বাংলাদেশ, নেপাল ও ভারত প্রায় একই মানের দল। আর নেপাল সব সময় ভালো একটি দল। বাংলাদেশ অধিনায়ক শাসুন্নাহার জুনিয়র বলেন, তারা ফাইনালে পৌঁছানোর জন্য যা কিছু করার করেছে। এখন তাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা।

ফাইনালে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চায় তার দল। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের মতো খেলতে চায় তার দল। যে ম্যাচে হিমালয় কন্যাদের ৩-১ গোলে হারিয়েছিল তারা। ফাইনালে ব্যক্তিগত কোন লক্ষ্য আছে কিনা জানতে চাইলে শামসুন্নাহার বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে বড় হচ্ছে দলীয় অর্জন। যেটি তিনি ফাইনালেও দেখতে চান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত