আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্লাব বিশ্বকাপ ফুটবলে রিয়ালের জয়

ক্লাব বিশ্বকাপ ফুটবলে রিয়ালের জয়

ছবি: এলএবাংলাটাইমস

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফাইনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট। নতুন ইতিহাস গড়ার স্বপ্ন থাকলেও সেটি আর হয়নি আল হিলালের। সৌদি আরবের ক্লাবটিকে ৫-৩ গোলে হারিয়ে নিজেদের পঞ্চম ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ট্রফি দিয়েই ক্লাব ইতিহাসের শততম ট্রফি অর্জন করলো মাদ্রিদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মৌলে আব্দুল্লেহ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিকো ভালভার্দের জোড়া গোল আর করিম বেনজেমার এক গোলে ৫-৩ গোলে শিরোপা জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা। আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন লুসিয়ানো ভিয়েত্তো, আরেকটি গোল এসেছে মুসা মারেগার কাছ থেকে। ম্যাচের শুরু থেকেই আল হিলালের ওপর একচ্ছত্র আধিপত্য দেখায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথাতেই মাদ্রিদকে এগিয়ে নেয় ভিনিসিয়াস।

মিনিট পাঁচেক পরই ব্যবধান বাড়ায় মাদ্রিদ। ভালভার্দের ভলিতে ২-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

বিরতি থেকে ফিরেই আক্রমণের মাত্রা বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ৫৪ মিনিটে আল হিলালের জালে বল জড়িয়ে রিয়ালকে ৩-১ গোলের লিদ এনে দেন বেনজেমা। এই গোলের রেশ কাটতে না কাটতেই পরের ১৫ মিনিটের ভেতরেই আরও দুই গোল। ভিনিসিয়াস আর ভালভার্দে দুজনই পূরণ করেন নিজেদের জোড়া গোল।

শেষ দিকে এসে আল হিলালের ভিয়েত্তো জোড়া গোল করে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন। ৫-৩ গোলে জিতে নিজেদের পঞ্চম ক্লাব বিশ্বকাপ ঘরে তোলে মাদ্রিদিস্তারা।

পঞ্চম ক্লাব বিশ্বকাপের পাশাপাশি ক্লাবের ইতিহাসে এটি ছিলো ১০০তম শিরোপা। এখন পর্যন্ত ৩৫ বার লা লিগা, ১৯ বার কোপা দেল রে আর ১৪ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে মাদ্রিদ।

এদিকে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার মাধ্যমে শিরোপা জয়ের সেঞ্চুরি করেছে রিয়াল মাদ্রিদ। এই ১০০ শিরোপার মধ্যে রয়েছে ৩৫টি লা লিগা, ১৯টি কোপা দেল রে এবং ১৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত