আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আজও সেরাটাই খেলতে হবে

আজও সেরাটাই খেলতে হবে

সিরিজ জেতা আর সমতা ফেরানোর
লড়াই আজ। বাংলাদেশ চাইছে আজই
সিরিজের ভাগ্য নিশ্চিত করতে। আর
জিম্বাবুয়ে চাইছে সমতা এনে লড়াইয়ে
ফিরতে। এর আগে ১৫টি দ্বিপক্ষীয়
সিরিজে মুখোমুখি হয়েছিল এ দুদল। এর
মধ্যে বাংলাদেশের মাটিতে এটি
জিম্বাবুয়ের অষ্টম সিরিজ। আজ
জিতলেই দেশের মাটিতে এ দলের
বিপক্ষে নিশ্চিত হবে বাংলাদেশের
সপ্তম সিরিজ জয়। তবে এ জয় যে খুব
সহজ হবে না তা খুব ভালোভাবেই
জানেন বাংলাদেশের সেরা ওপেনার
তামিম ইকবাল। তিনি বলেন, ‘এমন নয়
যে, মাঠে নামলাম আর জিতে এলাম।
আমাদের সেরা খেলাটাই খেলতে হবে
মাঠে। বিশেষ করে আমাদের
প্রক্রিয়াগুলো ঠিক রাখতে হবে এবং
প্রথম ম্যাচের মতোই সিরিয়াস খেলতে
হবে। তাহলেই জয় সম্ভব।’ অন্যদিকে
জিম্বাবুয়ে দলও আজ সিরিজে সমতা
আনতে মরিয়া। অধিনায়ক এল্টন
চিগুম্বুরাও আশাবাদী আজ তারা
সেরাটি খেলেই সিরিজে সমতা
আনবেন। এ পর্যন্ত বাংলাদেশ দল ৬২টি
দ্বিপক্ষীয় সিরিজ খেলে জয় পেয়েছে
১৯টিতে। এবার দলের জন্য ২০তম
সিরিজ জয়ের হাতছানি। আজ মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায়
গড়াবে সিরিজের দ্বিতীয় এ ম্যাচটি।
প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪৫ রানের
বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল।
এরই মধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশের
জয়ের নায়ক সাকিব আল হাসান
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের জায়গা
পূরণ খুব একটা সহজ হবে না বলেই মনে
করেন ক্রিকেটবোদ্ধারা। তার
পরিবর্তে দলে ডাক পেয়েছেন
ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ২০১৫
সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর
তিনি জাতীয় দলে ডাক পেলেন। তবে
তামিম ইকবালের সঙ্গে তাকে আজ
ওপেন করতে নাও দেখা যেতে পারে।
তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ে লিটন
দাস থাকলেও আজ হয়তো ইমরুল
কায়েসকেই দেখা যেতে পারে। প্রথম
ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দলের
প্রধান অস্ত্র ছিল স্পিন। সাকিব আল
হাসান ৫টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের
ব্যাটিংয়ে ধস নামান। কিন্তু আজ
তিনি দলে না থাকায় তার অভাবটা
পূরণ করতে দলে দেখা যেতে পারে
জুবায়ের হোসেন লিখনকে।
জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল টসে
হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের
শুরুটা তেমন ভালো হয়নি। তামিম
ইকবালের সঙ্গে ওপেন করতে এসে
লিটন দাস দলীয় শূন্য রানে আউট হন।
আর সে কারণেই লিটনকে ওপেন করতে
পাঠানোর সিদ্ধান্তের জন্য প্রশ্নের
সম্মুখীন হতে হয় অধিনায়ক মাশরাফি
বিন মুর্তজাকে। তবে অধিনায়ক ভরসা
রাখতে চান লিটন কুমার দাসের ওপরই।
তিনি বলেন, ‘অবশ্যই ইমরুল খুব ভালো
এবং বেশ কষ্ট করেই দলে এসেছে।
লিটনও খুব কষ্টে করে দলে এসেছে।
তাই লিটনও দাবি করে ওপেনিংয়ে
খেলার।’ সাকিব না থাকলেও দলের
অন্যতম ভরসা মুশফিকুর রহীম আছেন
ব্যাট হাতে। কিন্তু দলের সিনিয়র
ক্রিকেটার হিসেবে আজ তামিম
ইকবালকে ব্যাট হাতে ভূমিকা রাখতে
হবে। এ ছাড়া দলের তরুণ সদস্য নাসির
হোসেনকেও দলের জন্য ভূমিকা পালন
করতে হবে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল
হাতে ত্রাস সৃষ্টি করা পেসার তরুণ
মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে ছিলেন
উইকেটশূন্য। তাকে দিয়ে বল করানো
হয়েছে মাত্র ৬ ওভার, রান দিয়েছেন
২৭টি। পেস আক্রমণে মাশরাফির সঙ্গে
আল-আমিন হোসেনও থাকবেন আজ।
আল-আমিন ৫ ওভার বল করে মাত্র ১৫
রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
সাকিব না থাকায় আজ স্পেশালিস্ট
স্পিনার আরাফাত সানি ছাড়াও ভরসা
করতে হবে দুই পার্টটাইম স্পিনার
মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির
হোসেনের ওপর। তবে শেষ পর্যন্ত
উইকেটে ও নিজেদের মূলশক্তি
বিবেচনা করলে জুবায়েরকেও
খেলানো হতে পারে। সিরিজে সমতা
আনতে মরিয়া জিম্বাবুয়ে দলে একটি
পরিবর্তন নিশ্চিত। গোঁড়ালিতে চোট
পাওয়া উইকেটকিপার মুতাম্বির
পরিবর্তে খেলবেন র্যাগিস চাকাভা।

শেয়ার করুন

পাঠকের মতামত