আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

পিএসজিতে ‘অশান্তি’, নেইমারের সঙ্গে মেসিও ‘আউট’!

পিএসজিতে ‘অশান্তি’, নেইমারের সঙ্গে মেসিও ‘আউট’!

তুষের আগুনের মতো জ্বলছে পিএসজির অন্দরমহল। সে আগুনে ক্লাবের সঙ্গে অনেকেরই বাঁধনটা সম্ভবত পুড়ে যাচ্ছে। গত পরশু শোনা গিয়েছিল, ড্রেসিংরুমের দ্বন্দ্বে নেইমারকে বিক্রি করে দেওয়ার নিদ্ধান্ত নিয়েছে পিএসজি। এবার শোনা গেল, মেসিকেও নাকি রাখবে না প্যারিস জায়ান্টরা। ফরাসি গণমাধ্যম 'ফুট মার্কা' এ বিস্ফোরক খবর দিয়েছে।

লাতিন আমেরিকার দুই সুপারস্টারকে বিদায় করে দেওয়ার খবরটি সামনে আসে গত সোমবার নেইমার ড্রেসিংরুমে তর্কের বিষয়টি স্বীকার করার পর। গত শনিবার মোনাকোর কাছে ৩-১ গোলে হারের পর ড্রেসিংরুমে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্ক হয়েছিল নেইমারের।

সোমবার সেটা গণমাধ্যমে স্বীকার করে নেন নেইমার, ‘একটা বিষয় নিয়ে সামান্য আলোচনা হয়েছিল। আমরা সে বিষয়ে একমত ছিলাম না। এটাও ফুটবলের অংশ। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে। আমি এ বিষয়গুলোকে পছন্দ করি। এটা অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না, এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল থাকবে। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। মাঝেমধ্যে ফুটবলারদের উন্নতির জন্য এটা দরকার।’

তবে এই তর্কের খবর বাইরে চলে আসায় বিরক্ত ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা, ‘ড্রেসিংরুমের যেসব খবর সংবাদমাধ্যমে আসে, সারাবিশ্বে ছড়িয়ে যায়, তার বেশিরভাগই মিথ্যা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে গুঞ্জনগুলো শোনা যায়। আমাদের এ বিষয়ে নজর দিতে হবে। এই ঘটনা সংবাদমাধ্যমে আসা ঠিক নয়। এটা নিজেদের মধ্যেই থাকা উচিত ছিল। কারণ, আমাদের একসঙ্গেই চলতে হবে। এ ধরনের সংবাদ ড্রেসিংরুমের বাইরে গেলে খুবই খারাপ লাগে।’

ফরাসি পত্রিকা লে'কিপ জানিয়েছে, গত শনিবার মোনাকোর বিপক্ষে একাদশ নিয়ে খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালে সতীর্থদের সঙ্গে তর্ক হয়েছিল তাঁর। পিএসজি যে একটা দল হিসেবে খেলতে পারছিল না, সেটা বোঝা যাচ্ছিল। যার ফলে ৩-১ গোলে হারে তারা। ম্যাচ শেষ হতেই মাঠের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। ফরোয়ার্ড লাইনে তাঁর জুটি হুগো একিতিকে ও মিডফিল্ডার ভিতিনহার সঙ্গে ঝগড়া হয় তাঁর। এ ঝগড়া ড্রেসিংরুমেও গড়ায়।

দলের খেলার খুশি হতে পারেননি পিএসজির অন্যতম শক্তিধর কর্তা লুইস ক্যাম্পোস। সাজঘরে ফুটবলারদের তুলোধুনো করতে থাকেন তিনি। সেটা মেনে নিতে পারেননি নেইমার। তাঁর সঙ্গে তর্কে জড়ান তিনি। তখন নেইমারের সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলিয়ান মারকিনোস। এমনিতেই নেইমারকে তাড়াতে এক পায়ে খাঁড়া দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।

লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্কের পর নাকি পিএসজি কর্তারা নেইমারকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ওদিকে পিএসজি’র সঙ্গে চুক্তির একদম কাছে ছিলেন মেসি। কিন্তু নেইমারকে তাড়ানোয় তিনিও নাকি চুক্তি নবায়ন করতে চান না। পিএসজি’ও তাতে সাই আছে। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের সঙ্গে ক্লাবের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে আসছে গ্রীষ্মে। এর পরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন আর্জেন্টাইন তারকা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত