আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ড্র দিয়ে শেষ হলো বার্সা-ইউনাইটেডের ইউরোপীয় লীগের ম্যাচ

ড্র দিয়ে শেষ হলো বার্সা-ইউনাইটেডের ইউরোপীয় লীগের ম্যাচ

ছবি: এলএবাংলাটাইমস

ম্যাচের প্রথম গোলটা বার্সেলোনা করল, শেষ গোলটাও। কিন্তু চার গোলের ম্যাচে মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডও পেল দুই গোল। ক্যাম্প ন্যু-তে তাই জয়-হারের স্বাদ পেল না কোনো দলই। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়া বার্সেলোনা-ইউনাইটেডকে এখন অপেক্ষায় থাকতে হবে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের। ওল্ড ট্রাফোর্ডে আগামী ২৩ ফেব্রুয়ারি ফিরতি লেগ খেলবে দুই দল।

ইউরোপা লিগে ৩২ দলের এই রাউন্ডে রাতের অন্য ম্যাচগুলোতে আয়াক্স গোলশূন্য ড্র করেছে ইউনিয়ন বার্লিনের সঙ্গে, সালজবুর্গ ১-০ গোলে জিতেছে রোমার বিপক্ষে, শাখতার দোনেৎস্ক ২-১ গোলে হারিয়েছে রেনেকে।

ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা ইউনাইটেড ম্যাচে নাটক হয়েছে বেশ। প্রথমার্ধটা ছিল গোলশূন্য। কিন্তু গোলহীন শুনলে যেমন ম্যাড়ম্যাড়ে ম্যাচের ছবি চোখে ভাসে, খেলা মোটেও সে রকম হয়নি। বরং দুই দলই খেলেছে আক্রমণ, পাল্টা-আক্রমনে। তৈরি করেছে দারুণ কিছু সুযোগ। বার্সেলোনাই নিজেদের একটু বেশি সৌভাগ্যবান ভাবতে পারে। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে ম্যাচে ওই সময়ই পিছিয়ে পড়ত তারা। মার্কাস রাশফোর্ড ও ভাউট ভেগহোর্স্টের প্রায় নিশ্চিত দুটি গোলের হাত থেকে বার্সাকে বাঁচিয়েছেন টের স্টেগেন। সুযোগ বার্সেলোনাও পেয়েছে। কিন্তু রবার্ট লেভানডফস্কি ও জর্ডি আলবা সেই সুযোগ দুটি কাজে লাগাতে পারেননি।

বিরতির পর ম্যাচের প্রথম গোলটা করে বার্সেলোনা। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে হেড করেন মার্কাস আলোনসো, বল চলে যায় ইউনাইটেডের জালে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। তিন মিনিট পরেই ডানদিকে ফ্রেডের পাস থেকে বল পেয়ে বেশ দূরহ কোন থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। সব প্রতিযোগিতা মিলে ইউনাইটেডের জার্সিতে এই মৌসুমে রাশফোর্ডের এই ২২তম গোল। রেড ডেভিলদের হয়ে নিজের ক্যারিয়ারের সেরা সময়ই কাটাচ্ছেন ইংলিশ এই ফরোয়ার্ড।বার্সেলোনা সমতা ফেরায় ম্যাচের ৭৬ মিনিটে। সেটা একটু বিস্ময়করভাবেই। কাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে জুল কুন্দে বাড়াল রাফিনিয়ার দিকে। রাফিনিয়া শট নিয়েছিলেন লেভানডফস্কির দিকে। কিন্তু লেভা বল ধরতে পারেননি, পারেননি ইউনাইটেডের কোনো খেলোয়াড়ও। ইউনাইটেড গোলরক্ষক দে হায়াকে ফাঁকি দিয়ে সেই বল চলে যায় জালে।

এরপর কাসেমিরোর আরও একটি শট পোস্টে লেগে ফিরেছে। আনসু ফাতির শট দারুণভাকে ঠেকিয়েছেন দে হেয়া। ফলে আর গোল পায়নি কোনো দলই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত