আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

‘মেসি আসলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাস সেরা চুক্তি’

‘মেসি আসলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাস সেরা চুক্তি’

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ঝুলে গেছে। দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় আসতে পারছে না। ওদিকে মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি বলেছেন, লিও’র বার্সায় ফেরার সম্ভাবনা নেই। তেমন কোন প্রস্তাব পাননি তারা। বার্সার কোচ জাভিও প্রকারান্তে বিষয়টি এড়িয়ে গেছেন।

পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ জুনে। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন না করলে লিও’কে যুক্তরাষ্ট্রের মেজার লিগ সকারে নয়তো কাতার, সৌদি আরবের লিগে দেখা যেতে পারে।

শোনা যাচ্ছে ইন্টার মায়ামি তাকে কিনতে মুখিয়ে আছে। বিষয়টি নিয়ে মেজর লিগ সকারের ধনী এই ক্লাবের কোচ ফিল নেভিল বলেছেন, মেসির মায়ামিতে আসা হবে যুক্তরাষ্ট্রের ফুটবলের ইতিহাস সেরা চুক্তি।

তিনি বলেন, ‘আমি মনে করি, বিষয়টি ইন্টার মায়ামির চেয়ে বড় কিছু। এটা মেজর লিগের জন্য বড় ঘটনা। আমার মনে হয়, মেসি আসলে তা হবে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা চুক্তি।’

মেসি মায়ামিতে আসলে সবকিছু বদলে যেতে পারে বলেও মন্তব্য করেছেন ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলের ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনে খেলা মিডফিল্ডার ফিল নেভিলের মতে, ‘ট্রেনিং গ্রাউন্ড জুড়ে যে গাছগুলো আছে তা হয়তো বড় হবে। নিরাপত্তা বাড়বে। খেলোয়াড়রা স্টেডিয়ামে যেভাবে হেঁটে বেড়ায় তা হয়তো বদলে যাবে। আমরা যে হোটেলে থাকি তার পরিবেশ বদলে যেতে পারে। আমরা সবসময় এমন কিছু (মেসির সঙ্গে চুক্তি) আশা করি। একই সঙ্গে এটা চ্যালেঞ্জিংও হবে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত