আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ ইংল্যান্ডের জন্য পরীক্ষা

বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ ইংল্যান্ডের জন্য পরীক্ষা

চলতি বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের কন্ডিশনের সঙ্গে বেশ মিল বাংলাদেশের। তাই বাংলাদেশ সিরিজকে ইংল্যান্ডের জন্য বিশ্বকাপের পরীক্ষা হিসেবে দেখছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আজ ইংলিশ অধিনায়ক বললেন, 'বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি। বিশ্বকাপের আগে এ ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।'

ঘরের মাঠে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্সের রেকর্ডও জানা আছে বাটলারের। নিজেদের ডেরায় সর্বশেষ ১৩টি ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি তামিম ইকবালের বাংলাদেশ। এমনকি গেল ডিসেম্বরে রোহিত শর্মা-বিরাট কোহলির শক্তিশালী ভারতকেও হারায় বাংলাদেশ।

ইংলিশ অধিনায়ক বাটলারও মানছেন, আসন্ন সিরিজটি সহজ হবে না। তিনি বলেন, 'বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে।' ইংল্যান্ড এখন তিন ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। বাংলাদেশের কন্ডিশনে সেটি সম্ভব হবে কি না, এমন প্রশ্নে বাটলার বলেন, 'সব উইকেটে তো আর ৪০০ রান করা সম্ভব নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।'



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত