আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মেসির মাইলফলকের ম্যাচে পিএসজির জয়

মেসির মাইলফলকের ম্যাচে পিএসজির জয়

মেসির জন্য এ এক স্মরণীয় ম্যাচ, স্মরণীয় রাত। মার্সেইয়ের বিপক্ষে এক গোল করেই তিনি ছুঁয়েছেন দুর্দান্ত এক মাইলফলক। ক্যাব ক্যারিয়ারে স্পর্শ করলেন ৭০০তম গোলের। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ২৮টি। মেসি ছাড়াও এই ম্যাচে মাইলফলক ছুঁয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। জোড়া গোল করে ছুঁলেন পিএসজির হয়ে ২০০ গোলের মাইলফলক। মেসি-এমবাপ্পের নৈপুণ্যে ৩-০ গোলে উড়ে গেছে মার্সেই।

মেসি বাদে এই কৃতিত্ব রয়েছে শুধু একজনের। যিনি মেসির প্রধান প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসাবে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়লেন মেসি। পেশাদার ফুটবলার হিসাবে রোনালদো প্রথম ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গত বছর ৯ অক্টোবর এভার্টনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনালদো। সেটি ছিল তার ক্লাব ফুটবলের ৯৪৩তম ম্যাচ। অন্যদিকে মেসি ৭০০ গোল স্পর্শ করলেন ৮৪০তম ম্যাচে। অর্থাৎ ১০৩টি ম্যাচ কম খেলে রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন মেসি।

লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ২৫ মিনিটেই লিড পায় পিএসজি। মেসির বাড়ানো বলে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। এর ঠিক তিন মিনিট পর আবারও এগিয়ে যায় পিএসজি। তবে এরিক বেইলি বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাত ছুঁয়ে যাওয়ায় গোলটি বাতিল করা হয়। ম্যাচের ২৯ মিনিটে এমবাপ্পের দেওয়া পাস থেকে গোল করে ৭০০ গোলের মাইলফলকে পৌঁছান তিনি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ৫৫ মিনিটে চোখ ধাঁধানো ভলিতে জাল খুঁজে নেন এমবাপ্পে। খেলার বাকি সময় আর কোন দল গোল করতে না পারায় ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে মার্সেই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত