আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফলো-অনে পরেও ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের জয়

ফলো-অনে পরেও ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের জয়

ছবি: এলএবাংলাটাইমস

ফলো-অনে পড়েও ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ের স্বাদ পেল স্বাগতিক নিউজিল্যান্ড।

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়ের ক্ষেত্রে এটি দ্বিতীয় নজির। প্রথমটি ছিলো ৩০ বছর আগে। ১৯৯৩ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে টেস্ট জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

ফলো-অনে পড়ে নিউজিল্যান্ডের এই ম্যাচ জয় টেস্ট ইতিহাসে চতুর্থ কীর্তি। এর আগে ইংল্যান্ড দু’বার ও ভারত একবার ফলো-অনে পড়ে টেস্ট জিতেছিলো।

২২৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে ইংল্যান্ডকে ২৫৮ রানে টার্গেট দেয় নিউজিল্যান্ড। ২৫৮ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৮ রান করে ইংলিশরা। টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৯ উইকেট দরকার পড়ে নিউজিল্যান্ডের। সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন ২১০ রান।

এমন সমীকরণ নিয়ে পঞ্চম দিনের তৃতীয় ওভারে দলীয় ৫৩ রানে নাইটওয়াচম্যান ওলি রবিনসনকে ২ রানে ফেরান নিউজিল্যান্ড অধিনায়ক ও পেসার টিম সাউদি। রবিনসনের আউটের পর দ্রুত আরও ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটকে ৩৩ রানে আউট করেন পেসার ম্যাট হেনরি। ১৪ রান করে নিল ওয়াগনারের শিকার হন ওলি পোপ।

কোন বল না খেলেই রান আউটের ফাঁদে পড়েন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ইংলিশরা।এ অবস্থায় দলের হাল ধরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। প্রথম সেশনের শুরুর ধাক্কা সামলে দলের রান ১৬৮তে নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান রুট ও স্টোকস। বিরতি থেকে ফিরে ইংল্যান্ডের রান দুইশতে নিয়ে যান এ জুটি। এতে ইংল্যান্ডের জয়ের পথ অনেকটাই সহজ হয়ে পড়ে। শেষ ৫ উইকেট হাতে নিয়ে ৫৭ রানের প্রয়োজন পড়ে ইংল্যান্ডের। তখনি বল হাতে জ্বলে ওঠেন ওয়াগনার। ১ রানের ব্যবধানে স্টোকস ও রুটকে শিকার করেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত