আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

২০৯ রানে অলআউট বাংলাদেশ

২০৯ রানে অলআউট বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দিয়েছে তামিম ইকবালের দল। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। মিরপুরে আগে ব্যাটিং করে সর্বশেষ ৫ বছরের মধ্যে এটিই এখন বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। সর্বশেষ এত কম রান নিয়ে এ মাঠে বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে—জিম্বাবুয়ের বিপক্ষে সেবার যথেষ্ট হয়েছিল ২১৬ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ৮২ বলের ইনিংসে ৬ চার মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদউল্লাহর, ৩ চারে ৩১ রান। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি দলে ফেরা অধিনায়ক তামিম ইকবাল, অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাকিব আল হাসান যেতে পারেননি দুই অঙ্কে। আফিফ হোসেন, মেহেদী হাসানরাও ছিলেন ব্যর্থ। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জফ্রা আর্চার, মার্ক উড, মইন আলি, আদিল রশিদ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত