আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বিশ্বজয়ী প্রত্যেককে মেসির স্বর্ণের আইফোন উপহার

বিশ্বজয়ী প্রত্যেককে মেসির স্বর্ণের আইফোন উপহার

ছবি: এলএবাংলাটাইমস

জীবনের সবচেয়ে বড় সাফল্য লিওনেল মেসি অর্জন করেছেন কাতার বিশ্বকাপে। ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ঘুচেছে তার তরুণ সতীর্থদের নিয়ে। পুরো টুর্নামেন্টে উজ্জ্বল তারকা হয়ে ছিলেন তিনি, কিন্তু সতীর্থদের অবদান ভুলে যাননি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আড়াই মাস পর বিশ্বজয়ী দলের সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, এমনকি স্টাফদেরও।

বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের প্রত্যেককে একটি করে সোনার তৈরি বিশেষ আইফোন দিয়েছেন মেসি, তাও আবার ২৪ ক্যারেটের। ৩৫টি আইফোনের জন্য তার খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ডলার। গত শনিবার প্যারিসিয়ান অ্যাপার্টমেন্টে উপহারগুলো পৌঁছে গেছে। এবার সেগুলো সবার হাতে দেওয়ার পালা।

প্রতিটি ফোনে খেলোয়াড়দের নাম, জার্সি নাম্বার ও আর্জেন্টিনিয়ান লোগো খোদাই করা হয়েছে। একটি সূত্র জানান, ‘লিওনেল তার গর্বিত ‍মুহূর্ত উদযাপনে বিশেষ ও অন্যরকম কিছু করতে চেয়েছিলেন। উদ্যোক্তা বেন লিয়ন্সের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তার এবং একসঙ্গে মিলে তারা এই নকশা চূড়ান্ত করেন।’

আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু গোট (সর্বকালের সেরা) নয়, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত ভোক্তা এবং বিশ্বকাপ ফাইনালের পরের কয়েক মাস আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি বলতেন, অবিশ্বাস্য জয় উদযাপন করতে তিনি সব খেলোয়াড় ও স্টাফদের বিশেষ উপহার দিতে চান। কিন্তু অন্য সবার মতো ঘড়ি পছন্দ ছিল না তার।’

বেনই সোনার তৈরি আইফোনের পরামর্শ দেন এবং মেসিও রাজি হয়ে যান। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের এমন উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রশংসনীয় হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত