আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ঘুমের কারণে ইংল্যান্ডের টিম বাস মিস করেছিলেন রয়

ঘুমের কারণে ইংল্যান্ডের টিম বাস মিস করেছিলেন রয়

বোধ হয় নিজেকে বাঁচাতেই জ্বলে উঠেছিলেন জেসন রয়। একে তো ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছিল না; সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ড দলে সুযোগ মেলেনি। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন, তবে পরের তিন ম্যাচে আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরতে হয়েছিল প্রথম ওভারেই। আর কাল দ্বিতীয় ওয়ানডের আগে ঘুমের কারণে মিস করেছিলেন ইংল্যান্ড দলের বাস। এরপর এমন একটা ইনিংস না খেললে জেসন রয় হয়তো কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারতেন না!

গতকাল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন রয়। ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেন, যা বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ডেভিড ম্যালানের ১১৪, চলতি সিরিজেই প্রথম ম্যাচে ইনিংসটি খেলেছিলেন ম্যালান। ১৩২ রানের ইনিংস খেলার পথে রিভার্স সুইপ ও প্রথাগত সুইপ একটু বেশি খেলেছেন এই ইংলিশ ওপেনার। স্পিনের বিপক্ষে তিনি রিভার্স সুইপ খেলেছেন ৬টি, যার মধ্যে ৪টিই হয়েছে বাউন্ডারি। যে কারণে বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনাটাও ঠিকঠাকভাবে কাজে লাগেনি।

রয় যতক্ষণে সাকিবের বলে লেগ বিফোর হয়েছেন ততক্ষণে বাংলাদেশের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। বাংলাদেশের পরিকল্পনা ভেস্তে দেওয়া সেই রয়ের পরিকল্পনা বদলে দিয়েছিল বেঘোর ঘুম। যে কারণে ম্যাচের আগের সময়টা দুঃস্বপ্নের মতো কেটেছে তাঁর। ম্যাচ শেষে সেই অভিজ্ঞতা রয় বলেছেন এভাবে, ‘এটা ছিল দুঃস্বপ্নের মতো। ঘুমের ট্যাবলেট আসলে আমার জন্য নয়। সকাল ১০টায় আমার ফোনে একটা কল আসে, “তুমি কি আসছ? বললাম, হ্যাঁ অবশ্যই। তাহলে কটা বাজে দেখো!” পুরোপুরি দুঃস্বপ্নের মতো ছিল। তবে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে ভালো লাগছে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত