আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্রিকেট থেকে আশরাফুলের অবসরের ইঙ্গিত

ক্রিকেট থেকে আশরাফুলের অবসরের ইঙ্গিত

বাংলাদেশের ক্রিকেটে আলোচিত এক নাম মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার হিসেবেই বিবেচনা করা হয় তাকে। বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে তার। শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৩ সালে। এরপর ফিক্সিংকাণ্ডে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি। শাস্তি শেষে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলেছেন তিনি। এবার সেই আশরাফুল দিলেন অবসরের ইঙ্গিত। জানালেন, ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছেন আশরাফুল।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষদিনে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে আশরাফুল যোগ দেন মোহামেডানে। এরপর সংবাদমাধ্যমকে তিনি জানান, 'এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।'

আশরাফুল আরো বলেন, 'এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালো মতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব। ’

প্রথম শ্রেণির ক্যারিয়ারে আশরাফুল খেলেছেন ১৮৩টি ম্যাচ। ২১টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরিসহ ২৮.৬৩ গড়ে ৯১৯২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৬১ টেস্টে ২৭৩৭, ওয়ানডেতে ১৭৭ ম্যাচে ৩৭৬৮ ও ২৩ টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত