আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পিএসজিকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

পিএসজিকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

ছবি: এলএবাংলাটাইমস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্যারিস সেইন্ট জার্মেইনের(পিএসজি) বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজিকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

এরিক ম্যাক্সিম চুপো-মোটিং তার সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে ৬১ মিনিটে প্রথম গোলটি করেন। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করনে বদলী খেলোয়াড় সার্জ গ্যানাব্রি। ২০২০ সালে লিসবনের ফাইনালে বায়ার্নের কাছে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে চুপো-মোটিং পিএসজির হয়ে খেলেছিলেন। ১৫ বছরে ১৩বারের মত বায়ার্ন শেষ আটে খেলার কৃতিত্ব অর্জন করলো। অন্যদিকে ইউরোপীয়ান শিরোপা জয়ে অন্যতম ফেবারিট হিসেবে প্রথমবারের মত বিবেচিত পিএসজিকে আরো একবার ট্রফির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে প্রথমার্ধে পিএসজিই দাপট দেখিয়েছে। ম্যাথিস ডি লিট গোল লাইনের উপর থেকে একটি বল ক্লিয়ার না করলে তখনই হয়তো এগিয়ে যেতে পারতো পিএসজি। কিন্তু এছাড়া কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিরা দলের পরাজয় এড়াতে তেমন একটা ভূমিকা রাখতে পারেনি।
বায়ার্ন অধিনায়ক থমাস মুলার বলেছেন, ‘আজ ভাগ্য আমাদের সহায় ছিল। সত্যি কথা বলতে কি ফুটবলে এগিয়ে যেতে হলে ভাগ্যের সহায়তার প্রয়োজন হয়। আমরা যদি ১-০ গোলে পিছিয়ে পড়তাম তবে দল কিভাবে খেলতো সেটা বলা যায়না।’

বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, পিএসজির কঠিন প্রতিরোধের বাঁধা পেরুতে তার দলের সমর্থকদের সমর্থনের প্রয়োজন ছিল, ‘দ্বিতীয়ার্ধে আমরা প্রতিপক্ষের তুলনায় ভাল খেলেছি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত