আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তুর্কমেনিস্তানের জালে গোল উৎসব বাংলার মেয়েদের

তুর্কমেনিস্তানের জালে গোল উৎসব বাংলার মেয়েদের

ছবি: এলএবাংলাটাইমস

এবার র‍্যাংকিং এর উপরে থাকা তুর্কমেনিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে আকলিমা খাতুন ও স্বপ্না রানীর জোড়া গোলে র‍্যাংকিং এ তিন ধাপ উপরের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। গোল খরায় থাকা প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা ফরোয়ার্ড আকলিমা।

স্বপ্না রানীর কর্নারের বল সফরকারী গোল রক্ষক ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। এসময় বক্সে জটলা থেকে নিখুঁত টোকায় গোল করেন আকলিমা। বিরিতর পর ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে বাংলাদেশকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন আকলিমা। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রস নিখুঁত ভলিতে জালে জড়ান স্বাগতিক স্ট্রাইকার।

এরপর স্বাগতিকদের আগ্রাসন আরও বেড়ে যায়। ম্যাচের ৮০তম মিনিটে ইতি খাতুনের ক্রসে বক্সের ভেতর হেডে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। পরের মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্নার জোড়ালো শট তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। এর আগে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল মধ্য এশিয়ার দল তুর্কেমেনিস্তান। আজকের এই পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।

আগামী ১২ মার্চ রোববার (১২ মার্চ) একই ভেন্যুতে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান। সুতরাং সেরার আসন নিশ্চিত করতে হলে রোববার ইরানকে অবশ্যই হারাতে হবে আকলিমা খাতুনদের। অপরদিকে ড্র করতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ইরানের।

উল্লেখ্য ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪০তম। অপরদিকে ইরান ৬৮তম এবং তুর্কমেনিস্তান ১৩৭তম অবস্থানে রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত